Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • অল্পের জন্য বাঁচলেন অধীর! কনভয়ে ট্রাকের ধাক্কা, ভোটের মুখে চাঞ্চল্য
জেলা

অল্পের জন্য বাঁচলেন অধীর! কনভয়ে ট্রাকের ধাক্কা, ভোটের মুখে চাঞ্চল্য

adhir ranjan choudhury
Email :4

অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। বুধবার কান্দি থেকে বহরমপুর ফেরার পথে তাঁর কনভয়ের একটি গাড়িতে আচমকা ধাক্কা মারে একটি ট্রাক। ঘটনায় কনভয়ে থাকা একাধিক নিরাপত্তারক্ষী আহত হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সন্ধ্যা প্রায় ছ’টা পঁয়তাল্লিশ নাগাদ জীবন্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে (Adhir Ranjan Chowdhury)। জানা গেছে, কান্দিতে নির্বাচনী প্রচার সেরে ফিরছিলেন অধীররঞ্জন চৌধুরী। সেই সময় পিছন দিক থেকে একটি ট্রাক এসে কনভয়ের একটি গাড়িতে ধাক্কা মারে। যে গাড়িতে ধাক্কা লাগে, তার ঠিক পিছনের গাড়িতেই ছিলেন অধীর। অল্পের জন্য বড় বিপদ এড়ানো যায় বলে জানিয়েছেন তাঁর সঙ্গীরা।

দুর্ঘটনার পরই ট্রাকটি পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়ে। সঙ্গে সঙ্গেই স্থানীয় থানায় খবর দেওয়া হয়। তবে অভিযোগ, খবর দেওয়ার পরেও প্রায় আধ ঘণ্টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়নি। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেস নেতৃত্ব (Adhir Ranjan Chowdhury)।

কংগ্রেসের দাবি, অধীররঞ্জন চৌধুরীর নির্বাচনী সফরের সব তথ্য আগেই পুলিশকে জানানো ছিল। ঘটনাস্থলের কাছেই থানা থাকা সত্ত্বেও দ্রুত পদক্ষেপ না নেওয়ায় প্রশ্ন উঠছে। এই ঘটনায় পরিকল্পিত হামলার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না কংগ্রেস।

ঘটনার খবর পেয়ে নির্বাচন কমিশনও রিপোর্ট তলব করেছে। পুলিশ ইতিমধ্যেই ট্রাকটিকে আটক করেছে এবং তদন্ত শুরু হয়েছে।

প্রসঙ্গত, অধীররঞ্জন চৌধুরী দীর্ঘদিনের সাংসদ ছিলেন এবং এবার বহরমপুর থেকে প্রার্থী হয়েছেন। তিনি রাজ্যে কংগ্রেসের অন্যতম প্রধান মুখ। তাই এই ঘটনার পর তাঁর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts