Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • ‘ঘাড় ভেঙে দেব’ মন্তব্যে ঝড়, অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ চাইছে বিজেপি
রাজ্য

‘ঘাড় ভেঙে দেব’ মন্তব্যে ঝড়, অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ চাইছে বিজেপি

mamata and abhishek editted
Email :4

ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা চরমে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি (BJP)। তাঁদের প্রচারে সেন্সর করার দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব।

পূর্ব বর্ধমানের রায়নাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে ঘিরেই এই বিতর্কের সূত্রপাত। সেখানে তিনি বলেছিলেন, উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে বিজেপির বিরুদ্ধে কড়া লড়াই হবে। পরে দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলির প্রসঙ্গেও একই ধরনের মন্তব্য করেন তিনি।

এই বক্তব্যকে কেন্দ্র করেই বিজেপির (BJP) অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে এবং তা হিংসাকে উস্কানি দিচ্ছে। বিজেপির দাবি, এই ধরনের মন্তব্য অত্যন্ত প্ররোচনামূলক এবং ভোটের পরিবেশ নষ্ট করতে পারে।

এই অভিযোগ জানিয়ে বিজেপি (BJP) নেতা শিশির বাজোরিয়া মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে চিঠি দিয়েছেন। সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার একই ধরনের মন্তব্য করেছেন, যা নির্বাচনী বিধির পরিপন্থী।

এর আগে ময়নাগুড়ির এক সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়েও কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিল বিজেপি। সেই মন্তব্যেও আপত্তি জানানো হয়। যদিও এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে কোনও পদক্ষেপের খবর পাওয়া যায়নি।

এবার বিজেপি সরাসরি দাবি জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়—দু’জনকেই একসঙ্গে সেন্সর করা হোক। এই ইস্যুকে ঘিরে নির্বাচনের আগে রাজনৈতিক লড়াই আরও তীব্র হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts