Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ধর্নার আগেই বড় মোড়! কমিশনের ডাকে পিছিয়ে গেল তৃণমূলের কর্মসূচি
রাজ্য

ধর্নার আগেই বড় মোড়! কমিশনের ডাকে পিছিয়ে গেল তৃণমূলের কর্মসূচি

election commission a
Email :4

এসআইআর প্রক্রিয়ায় বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে দিল্লিতে ধর্নায় বসার পরিকল্পনা করেছিল তৃণমূল। তবে শেষ মুহূর্তে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করার সময় পাওয়ায় আপাতত সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে (TMC)।

তৃণমূলের পক্ষ থেকে গতকাল দুপুরের পর নির্বাচন কমিশনের কাছে সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়। কিন্তু প্রথমে কোনও উত্তর না মেলায় দলের পক্ষ থেকে ধর্নার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। রাজ্যসভার সাংসদ মেনকা গুরুস্বামী এবং প্রাক্তন সাংসদ সাকেত গোখেলের নেতৃত্বে দিল্লিতে ধর্নায় বসার পরিকল্পনাও করা হয়েছিল (TMC)।

কিন্তু পরে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, পরের দিন সকাল দশটায় দেখা করার সময় দেওয়া হয়েছে। এর পরেই তৃণমূল (TMC) নেতৃত্ব ধর্নার কর্মসূচি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। জানা গিয়েছে, চার সদস্যের একটি প্রতিনিধি দল কমিশনের সঙ্গে বৈঠকে যাবে এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিষয়টি তুলে ধরবে।

এদিকে এসআইআর প্রক্রিয়ার চূড়ান্ত তথ্য সামনে আসতেই বিতর্ক আরও বেড়েছে। হিসেব অনুযায়ী, বিচারাধীন প্রায় ৫০ লক্ষ নামের মধ্যে ২৭ লক্ষ নাম বাদ গিয়েছে। এর আগে প্রায় ৬৩ লক্ষ নাম বাদ পড়েছিল। সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে (TMC)।

জেলা অনুযায়ী পরিসংখ্যান বলছে, সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদে। সেখানে বিচারাধীন ভোটারের সংখ্যা ছিল প্রায় ১১ লক্ষের বেশি। ২০২৫ সালের ভোটার তালিকায় মোট ভোটার ছিল ৫৭ লক্ষ ৬৪ হাজারের বেশি। নতুন খসড়া তালিকায় সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় ৫৪ লক্ষ ৮৫ হাজারে। অর্থাৎ শুধু এই জেলা থেকেই প্রায় ৪ লক্ষ ৫৫ হাজার নাম বাদ পড়েছে।

সব মিলিয়ে এই ইস্যুতে রাজনৈতিক চাপানউতোর বাড়ছে। তৃণমূলের অভিযোগ, বৈধ ভোটারদের নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে শাসক দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts