Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • ভোটের আগে রক্তাক্ত নন্দীগ্রাম! তৃণমূল কর্মী খুনে চাঞ্চল্য, অভিযোগ বিজেপির দিকে
জেলা

ভোটের আগে রক্তাক্ত নন্দীগ্রাম! তৃণমূল কর্মী খুনে চাঞ্চল্য, অভিযোগ বিজেপির দিকে

dead body w
Email :4

ভোটের আবহে আবারও খুনের অভিযোগ উঠল রাজ্যে। নন্দীগ্রামের (Nandigram) ভেকুটিয়া এলাকায় এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মৃতের নাম শক্তিপদ দাস, বয়স পঁয়ষট্টি। তিনি স্থানীয়ভাবে ফড়িং নামে পরিচিত ছিলেন এবং শ্রীপুর গ্রামের সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন। এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে পরিবার, যদিও বিজেপির তরফে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে (Nandigram)।

পুলিশ ও স্থানীয় সূত্রে (Nandigram) জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন শক্তিপদ। কিছুক্ষণ পরই বাড়ির কাছেই তাঁকে গুরুতর জখম অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

পরিবারের দাবি, আগের দিন সন্ধ্যায় তাঁকে হুমকি দেওয়া হয়েছিল (Nandigram)। অভিযোগ, কিছু দুষ্কৃতী তাঁকে তৃণমূলের কর্মসূচিতে যোগ না দিতে বলেন। বিশেষ করে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের মনোনয়ন জমার সময় সেখানে উপস্থিত না থাকার জন্য চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। কিন্তু তিনি সেই হুমকি মানেননি। পরিবারের অভিযোগ, সেই কারণেই তাঁর ওপর হামলা চালানো হয়েছে।

এই ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে (Nandigram)। পুলিশ তদন্ত শুরু করেছে এবং গোটা ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

উল্লেখ্য, এর আগেও ভোটের আবহে রাজ্যের বিভিন্ন জায়গায় খুনের ঘটনা সামনে এসেছে। দক্ষিণ চব্বিশ পরগনায় এক বিজেপি কর্মী খুনের অভিযোগ ওঠে, আবার কলকাতাতেও এক তৃণমূল কর্মী খুন হন বলে অভিযোগ। পরপর এই ঘটনাগুলি ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts