ভবানীপুরে (Bhabanipur) মনোনয়ন জমা দেওয়ার আগেই তীব্র উত্তেজনা তৈরি হল। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলির সামনে দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত এলাকায় নেমে পড়ে পুলিশ এবং চারদিক ঘিরে ফেলে (Bhabanipur)।
বৃহস্পতিবার মনোনয়ন জমা দিতে ভবানীপুরে আসেন শুভেন্দু অধিকারী। তাঁকে সমর্থন জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোড শো করে তাঁরা মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন। সেই সময় তৃণমূল কর্মীরা কালো পতাকা এবং কালো কাপড় দেখিয়ে বিক্ষোভ শুরু করেন। পাল্টা বিজেপি কর্মীরাও স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে (Bhabanipur)।
অমিত শাহের রোড শো যখন মুখ্যমন্ত্রীর বাড়ির গলির সামনে পৌঁছয়, তখনই পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং উত্তেজিত জনতার মধ্যে জুতো ছোড়াছুড়ির অভিযোগ ওঠে (Bhabanipur)।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকায় কনভয় থেকে নেমে যেতে হয় অমিত শাহকে। পরে ছোট গাড়িতে উঠে তিনি ওই এলাকা পার হন। জানা গিয়েছে, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কনভয় থেকে নেমে তাঁকে অন্য গাড়িতে উঠতে হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে ভবানীপুরে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে গিয়েছে। মনোনয়ন ঘিরে এমন পরিস্থিতি রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে।













