Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • গরমের মাঝে স্বস্তির বৃষ্টি, নাকি বড় ঝড়ের ইঙ্গিত? সতর্ক করল আবহাওয়া দফতর
রাজ্য

গরমের মাঝে স্বস্তির বৃষ্টি, নাকি বড় ঝড়ের ইঙ্গিত? সতর্ক করল আবহাওয়া দফতর

kolkata rain aa
Email :4

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হঠাৎ করেই বদলে গেল বাংলার আবহাওয়া (Weather Update)। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সোমবার রাত থেকেই শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। সঙ্গে ছিল বজ্রপাতও। মঙ্গলবার সকালেও আকাশ মেঘে ঢাকা। রোদের দেখা নেই বললেই চলে। সকাল থেকেই বোঝা যাচ্ছে, দিনের বাকি সময়েও বৃষ্টি হতে পারে (Weather Update)।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবারও রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আকাশে জমছে বজ্রগর্ভ মেঘ। দক্ষিণবঙ্গের সাতটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে (Weather Update)।

শুধু বৃষ্টি নয়, অনেক জায়গায় ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে ঝড়ের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি হয়েছে। শহরেও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Update)।

তবে এই পরিস্থিতি বেশি দিন থাকবে না। আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আবহাওয়া শুকনো থাকবে। দুই দিনের মধ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

এদিকে বাঁকুড়ায় মঙ্গলবার সকাল থেকেই হালকা বৃষ্টি শুরু হয়েছে। আকাশ ঘন মেঘে ঢাকা থাকায় সূর্যের দেখা মেলেনি। সোমবার সন্ধ্যা থেকে দফায় দফায় বৃষ্টির ফলে কিছুটা কমেছে গরম। এতে সাধারণ মানুষের কিছুটা স্বস্তি ফিরেছে। পশ্চিম মেদিনীপুরেও একই ছবি দেখা যাচ্ছে। বৃষ্টির কারণে রাস্তায় কাদা জমেছে, তবে তার মধ্যেই বিভিন্ন কাজকর্ম চলছে।

এই পরিস্থিতিতে আবহাওয়া নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে প্রশাসন। হঠাৎ ঝড়-বৃষ্টি হলে নিরাপদ জায়গায় থাকার কথাও বলা হয়েছে।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts