ভোটের মুখে বরানগরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল প্রার্থী (Baranagar) সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়-এর একটি মন্তব্য ঘিরে ক্ষোভ ছড়িয়েছে এলাকার একাংশের মানুষের মধ্যে। অভিযোগ, তিনি বরানগর এলাকাকে ‘গামলা’র সঙ্গে তুলনা করেছেন, যা অনেকের কাছেই অপমানজনক বলে মনে হয়েছে।
এই মন্তব্যের প্রতিবাদে এদিন অভিনব বিক্ষোভ দেখান স্থানীয়রা (Baranagar) । নাগরিকদের একাংশ গামলার মধ্যে জল ও মাছ নিয়ে প্রতীকী প্রতিবাদ জানান। পাশাপাশি বরানগরের ইন্দ্রপুরী মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। এর ফলে কিছু সময়ের জন্য এলাকায় যান চলাচল ব্যাহত হয় (Baranagar)।
বিক্ষোভকারীদের দাবি, এলাকার উন্নয়ন ঠিকমতো না হওয়া সত্ত্বেও সাধারণ মানুষকে নিয়ে এ ধরনের মন্তব্য করা ঠিক নয়। তাঁদের অভিযোগ, জনপ্রতিনিধি হয়েও এলাকার জল সমস্যার স্থায়ী সমাধান হয়নি। সেই অবস্থায় এই মন্তব্যে তাঁরা অপমানিত বোধ করছেন। দ্রুত প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও তোলা হয়েছে (Baranagar)।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের হস্তক্ষেপে কিছুক্ষণের মধ্যেই অবরোধ তুলে নেওয়া হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয় (Baranagar)।
এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তবে ভোটের আগে এই ঘটনার রাজনৈতিক প্রভাব কতটা পড়বে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।











