Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • বায়ুসেনা ঘাঁটিতেই লুকিয়ে ছিল গুপ্তচর! কোটি টাকার বিনিময়ে গোপন তথ্য পাচার, চাঞ্চল্য
দেশ

বায়ুসেনা ঘাঁটিতেই লুকিয়ে ছিল গুপ্তচর! কোটি টাকার বিনিময়ে গোপন তথ্য পাচার, চাঞ্চল্য

isi arrested
Email :5

অসমের চাবুয়া বায়ুসেনা ঘাঁটি থেকে আইএসআইয়ের এক গুপ্তচরকে (ISI Spy) গ্রেফতার করা হয়েছে। রাজস্থান পুলিশের বিশেষ তথ্যের ভিত্তিতে এই গ্রেফতারি হয়েছে। ধৃতের নাম সুমিত কুমার। তিনি ওই ঘাঁটিতে অসামরিক কর্মী হিসেবে কাজ করতেন (ISI Spy)।

সূত্রের খবর, রাজস্থান পুলিশ প্রথমে ভারতীয় সেনার পূর্বাঞ্চলের সদর দফতরের সঙ্গে যোগাযোগ করে। তারপর বায়ুসেনার পূর্বাঞ্চলীয় সদর দফতরের সঙ্গে কথা বলে অভিযুক্তের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয় (ISI Spy)। এরপর গোয়েন্দাদের একটি বিশেষ দল চাবুয়া ঘাঁটিতে পৌঁছে তাকে গ্রেফতার করে।

জানা গিয়েছে, সুমিত কুমার ২০২৩ সাল থেকে ওই ঘাঁটিতে কাজ করছিলেন। ২০২৬ সালে জয়সলমীর থেকে ধরা পড়া এক পাকিস্তানি গুপ্তচরকে জেরা করেই তাঁর নাম সামনে আসে (ISI Spy)। তদন্তে উঠে এসেছে, গত তিন বছর ধরে তিনি উত্তর-পূর্ব এবং পূর্ব ভারতের একাধিক বায়ুসেনা ঘাঁটির গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পাঠাতেন। যুদ্ধবিমান, মিসাইল এবং সামরিক পরিকাঠামো সংক্রান্ত গোপন তথ্য পাচারের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। প্রতিটি তথ্যের জন্য তিনি ১০ থেকে ১৫ লক্ষ টাকা পেতেন বলে জানা গিয়েছে (ISI Spy)।

গোয়েন্দারা জানিয়েছেন, যে বিভাগে তিনি কাজ করতেন, সেখানে গুরুত্বপূর্ণ সামরিক তথ্য সংরক্ষিত থাকে। তাঁর কম্পিউটার থেকে মিসাইল ও যুদ্ধবিমান সংক্রান্ত বহু তথ্য উদ্ধার হয়েছে। এছাড়া একটি ব্লুটুথ যন্ত্রও পাওয়া গিয়েছে, যা দিয়ে তথ্য আদানপ্রদান করা হত বলে সন্দেহ।

তদন্তে আরও জানা গিয়েছে, বাংলাদেশ সীমান্ত এবং চিন সীমান্ত সংলগ্ন এলাকায় কোথায় কী ধরনের সামরিক প্রস্তুতি চলছে, সেই তথ্যও পাচার করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই কাজ চলছিল বলে মনে করছেন গোয়েন্দারা। ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts