Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • হাতে কাতলা মাছ নিয়ে বিধাননগরে ভোটারদের মাঝে শারদ্বতের অভিনব প্রচার
রাজ্য

হাতে কাতলা মাছ নিয়ে বিধাননগরে ভোটারদের মাঝে শারদ্বতের অভিনব প্রচার

bjp candidate with katla machbjp candidate with katla mach
Email :5

বাঙালি সংস্কৃতিকে কাজে লাগিয়ে অভিনব প্রচারে নামলেন বিধাননগর কেন্দ্রের বিজেপি প্রার্থী (BJP Candidate) শারদ্বত মুখোপাধ্যায়। সল্টলেকের আই এ মার্কেটে হাতে কাতলা মাছ নিয়ে ঘুরে ঘুরে ভোটারদের কাছে বার্তা পৌঁছে দিচ্ছেন তিনি (BJP Candidate)। শারদ্বত বলছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল বলছে, বিজেপি এলে মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে। আমরা বলছি, মাছ সঙ্গে নিয়েই থাকব। প্রয়োজনে মাছ পাঠিয়ে বার্তা দেব বিরোধীদের। আমরা আসলে মাছ-ভাত বন্ধ হবে না, বরং আরও ভালো হবে। ৫ বছরের মধ্যে ডবল ডবল মাছ, ডবল ডবল চাকরি, ডবল ডবল শিল্প হবে।”

শারদ্বতের প্র(BJP Candidate) তিদ্বন্দ্বী তৃণমূলের সুজিত বোসকে নিয়েও বিজেপি প্রার্থী জানিয়েছেন, “আমার লড়াই রাজনীতিবিদ সুজিত বোসের সঙ্গে নয়, আমি লড়ছি তার পার্টির নীতির বিরুদ্ধে। ওনার নীতি একটাই, দুর্নীতি। তাই বার্তা পৌঁছে দিতে মাছ ব্যবহার করছি।”

বিধানসভা নির্বাচনের প্রচারে এবার প্রচণ্ড অভিনবত্ব দেখা যাচ্ছে (BJP Candidate)। কেউ রান্নাঘরে ঢুকে রুটি বেলছেন, কেউ মাছ হাতে ঘুরে ভোট চাইছেন, কেউ ভোটারের দাড়ি কামাচ্ছেন, কেউ চপ ভাজছেন, কেউ আবার জল পরিষ্কার করছেন।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এবার দুই দফায় হবে। ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফা হবে ২৯ এপ্রিল, ১৪২ আসনে ভোট হবে। ৪ মে ভোটগণনা হবে। ইতিমধ্যেই বিজেপি দুই দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তবে কিছু আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts