বিধানসভা নির্বাচনের আগে বাংলায় প্রচারে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। সূত্রের খবর, ভোটের আগে কলকাতাতেই দুটি বড় কর্মসূচিতে যোগ দেবেন তিনি। উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতায় দুটি বড় মিছিল বা র্যালি করার পরিকল্পনা রয়েছে। যদিও নির্দিষ্ট দিন এখনও ঠিক হয়নি, তবে কলকাতা ও আশপাশের এলাকার প্রার্থীদের নিয়ে এই কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী (PM Modi)।
এর আগে গত ১৪ মার্চও কলকাতায় এসেছিলেন নরেন্দ্র মোদী (PM Modi)। ভোট ঘোষণার আগেই ব্রিগ্রেডে বড় জনসভা করেছিলেন তিনি। এবারও তাঁর প্রচারে জনসভা ও রোড শো—দু’ধরনের কর্মসূচিই থাকতে পারে বলে জানা যাচ্ছে। একই সঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতিও রাজ্যে আসতে পারেন বলে সূত্রের খবর।
এদিকে রবিবারই দেশের রাজনীতিতে এক নতুন নজির গড়েছেন নরেন্দ্র মোদী (PM Modi)। তিনি এখন দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা শাসক। গুজরাতের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে মিলিয়ে মোট ৮,৯৩১ দিন দায়িত্বে থেকে তিনি আগের রেকর্ড ভেঙেছেন। এতদিন এই রেকর্ড ছিল সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের দখলে (PM Modi)।
ভোটের আগে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষ করে কলকাতায় পরপর দুটি বড় কর্মসূচি ঘিরে বিজেপির সংগঠনকে আরও শক্তিশালী করার চেষ্টা স্পষ্ট বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।













