Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক হলে মহিলাদের চাকরি দেবে না সংস্থা! সুপ্রিম কোর্টে বিস্ফোরক মন্তব্য প্রধান বিচারপতির
দেশ

ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক হলে মহিলাদের চাকরি দেবে না সংস্থা! সুপ্রিম কোর্টে বিস্ফোরক মন্তব্য প্রধান বিচারপতির

supreme court
Email :4

ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক করার দাবি জানিয়ে করা একটি মামলার শুনানিতে বড় মন্তব্য করলেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত (Supreme Court)। তাঁর মতে, আইন করে এই ছুটি বাধ্যতামূলক করা হলে অনেক সংস্থা মহিলাদের চাকরিতে নিয়োগ করতেই চাইবে না। এই মন্তব্য ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

শুক্রবার সুপ্রিম কোর্টে (Supreme Court) ঋতুকালীন ছুটি নিয়ে একটি আবেদনের শুনানি চলছিল। সেই আবেদনে দাবি করা হয়েছিল, ছাত্রী এবং কর্মরত মহিলা—সবার জন্যই ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক করা হোক এবং এই বিষয়ে সব রাজ্যকে নির্দেশ দিক শীর্ষ আদালত। কিন্তু সেই আবেদন গ্রহণ করতে রাজি হননি প্রধান বিচারপতি।

আবেদনটি করেছিলেন আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠী। তাঁর বক্তব্য ছিল, মাসিকের সময় অনেক মহিলা শারীরিক সমস্যায় ভোগেন। তাই ছাত্রী থেকে শুরু করে কর্মজীবী মহিলাদের জন্য নির্দিষ্ট ঋতুকালীন ছুটি থাকা উচিত। উদাহরণ হিসেবে তিনি কয়েকটি রাজ্যের সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন।

জানা যায়, ২০১৩ সালে কেরল সরকার তাদের অধীনস্থ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রীদের জন্য ঋতুকালীন ছুটির ব্যবস্থা চালু করেছিল। এছাড়া কিছু বেসরকারি সংস্থাও কর্মীদের জন্য এই ধরনের ছুটি চালু করেছে। তাই সারা দেশেই এই ব্যবস্থা চালুর দাবি জানানো হয়েছিল আদালতে।

তবে প্রধান বিচারপতি (Supreme Court) স্পষ্ট জানিয়ে দেন, এই বিষয়টিকে আইনের মাধ্যমে বাধ্যতামূলক করা ঠিক হবে না। তাঁর মতে, এতে উল্টে মহিলাদের চাকরির সুযোগ কমে যেতে পারে। তিনি বলেন, অনেক নিয়োগকারী সংস্থা তখন ভাবতে পারে যে মহিলাদের নিয়োগ করলে অতিরিক্ত ছুটির চাপ পড়বে।

প্রধান বিচারপতির কথায়, এমন আইন হলে কিছু সংস্থা মহিলাদের নিয়োগ করা এড়িয়ে যেতে পারে। তখন কর্মক্ষেত্রে মহিলাদের জন্য নতুন বাধা তৈরি হবে। তাঁর মতে, ঋতুস্রাব নিয়ে সচেতনতা বাড়ানো জরুরি, কিন্তু সেটিকে আইনি বাধ্যবাধকতা করা হলে সমস্যা বাড়তে পারে।

তিনি (Supreme Court) আরও বলেন, বর্তমানে কিছু সংস্থা স্বেচ্ছায় এই ধরনের ছুটি দেয়। সেই ব্যবস্থা থাকতেই পারে। কিন্তু আইন করে বাধ্যতামূলক করলে অনেক সংস্থা মহিলাদের নিয়োগে অনীহা দেখাতে পারে।

উল্লেখযোগ্য বিষয় হল, দেশের কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই ঋতুকালীন ছুটির ব্যবস্থা রয়েছে। কর্নাটকে গত বছর মহিলাদের জন্য মাসে এক দিনের সবেতন ঋতুকালীন ছুটির আইন পাশ হয়েছে। বিহারে দীর্ঘদিন ধরে মাসে দু’দিন ঋতুকালীন ছুটির নিয়ম চালু রয়েছে। আর দুই হাজার চব্বিশ সালে ওড়িশা সরকারও মহিলা কর্মীদের জন্য মাসে এক দিনের ঋতুকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts