Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • এসআইআর শেষ না হলে ভোট নয়! বিস্ফোরক হুঁশিয়ারি শমীক ভট্টাচার্য
রাজ্য

এসআইআর শেষ না হলে ভোট নয়! বিস্ফোরক হুঁশিয়ারি শমীক ভট্টাচার্য

shamik bhattacherjeew
Email :5

ভোটের আগে এসআইআর প্রক্রিয়া ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে রাজ্যে (Samik Bhattachary)। গুজরাট ও তামিলনাড়ুর মতো একাধিক রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলেও বাংলায় এখনও প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। আগামী আটাশ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের কথা থাকলেও বহু আবেদন এবং অভিযোগের নিষ্পত্তি বাকি রয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattachary) নির্বাচন কমিশনকে কড়া বার্তা দিয়ে জানান, সব আবেদন নিষ্পত্তি করে ভেজালমুক্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে, তারপরই ভোট হওয়া উচিত। তাঁর সাফ বক্তব্য, এসআইআর সম্পূর্ণ না হলে ভোট নয়।

শমীক ভট্টাচার্য (Samik Bhattachary) অভিযোগ করেন, অবিজেপি শাসিত কেরল ও তামিলনাড়ুতেও নির্বিঘ্নে এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে, কিন্তু বাংলায় নানা সমস্যা দেখা দিচ্ছে এবং বিচারকরাও আতঙ্কে রয়েছেন। তিনি দাবি করেন, জমা দেওয়া ফর্ম নষ্ট করার অভিযোগ উঠেছে এবং সব রাজনৈতিক দলের জমা দেওয়া আবেদন গ্রহণ করতে হবে। এতে সময় লাগলেও সম্পূর্ণ যাচাই করেই ভোট হওয়া উচিত বলে মত তাঁর।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে রাজ্যে এসে পরিস্থিতি খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। বিশেষ করে মুর্শিদাবাদের ডোমকলের মতো এলাকায় গিয়ে এসআইআর প্রক্রিয়ার বাস্তব চিত্র দেখার আবেদন করেন। তাঁর দাবি, শেষ অভিযোগপত্র পর্যন্ত শুনানি শেষ না হওয়া পর্যন্ত প্রক্রিয়া বন্ধ রাখা যাবে না।

রাজ্য সরকারের বিরুদ্ধেও প্রশাসনের রাজনীতিকরণের অভিযোগ তোলেন শমীক। তাঁর বক্তব্য, ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করা নির্বাচন কমিশনের দায়িত্ব এবং দেশের অন্যত্র প্রক্রিয়া নির্বিঘ্নে চললে বাংলায় সমস্যা হওয়ার কারণ নিয়ে প্রশ্ন উঠছে। একই সঙ্গে শাসকদলের তোলা অভিযোগের পাল্টা তিনি দাবি করেন, বিজেপির প্রতিনিধিদের নামে ভুয়ো ফর্ম জমা দেওয়া এবং সই জাল করার ঘটনা ঘটছে, যার ফলে বহু প্রবীণ ভোটারকে শুনানিতে যেতে হচ্ছে।

এসআইআর প্রক্রিয়া ঘিরে এই রাজনৈতিক সংঘাত ভোটের আগে রাজ্যের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। চূড়ান্ত তালিকা প্রকাশের সময় যত এগিয়ে আসছে, ততই বাড়ছে অনিশ্চয়তা এবং রাজনৈতিক চাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts