Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • বকেয়া ডিএ মেটানোর নির্দেশ, তার মধ্যেই রাজ্য বাজেটে নতুন ডিএ ঘোষণা!
দেশ

বকেয়া ডিএ মেটানোর নির্দেশ, তার মধ্যেই রাজ্য বাজেটে নতুন ডিএ ঘোষণা!

supreme court
Email :3

সুপ্রিম কোর্ট যেদিন স্পষ্ট নির্দেশ দিল যে রাজ্য সরকারকে সরকারি কর্মীদের বকেয়া ডিএ (DA Verdict) মেটাতেই হবে, ঠিক সেদিনই রাজ্যের বাজেটে ডিএ নিয়ে বড় ঘোষণা করল সরকার। রাজ্য সরকারি কর্মীদের জন্য চার শতাংশ ডিএ বৃদ্ধির কথা জানানো হল বাজেট বক্তৃতায়। আগামী ১ এপ্রিল থেকেই এই বর্ধিত ডিএ কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এদিন সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ জানিয়ে দেয়, রাজ্য সরকারকে অবিলম্বে ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটাতে (DA Verdict) হবে। ২০০৮ সাল থেকে যে বকেয়া রয়েছে, তা যে কোনও ভাবেই পরিশোধ করতে হবে বলে নির্দেশ দেয় শীর্ষ আদালত। আদালত স্পষ্ট করে দেয়, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ীই ডিএ দিতে হবে রাজ্যকে।

রাজ্যের তরফে আদালতে বারবার জানানো হয়েছিল, পঞ্চম বেতন কমিশনের ‘রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউয়েন্স রুল’ অনুসারেই তারা ডিএ (DA Verdict) দিতে চায়। রাজ্যের যুক্তি ছিল, কেন্দ্র ও রাজ্যের আর্থিক কাঠামো এক নয়। কিন্তু সেই যুক্তি মানেনি সুপ্রিম কোর্ট। তবে বছরে দু’বার ডিএ দেওয়া বাধ্যতামূলক কি না, সেই বিষয়ে আদালত কোনও নির্দেশ দেয়নি। ডিএ মৌলিক অধিকার কি না, তাও এই রায়ে বিচার করা হয়নি।

বিশেষজ্ঞদের মতে, এই নির্দেশ রাজ্য সরকারের কাছে বড় ধাক্কা। কারণ শুধুমাত্র ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটাতেই রাজ্যের খরচ হতে পারে প্রায় ১০ হাজার কোটি টাকা। অথচ আদালতেই রাজ্য সরকার জানিয়েছিল, এই মুহূর্তে রাজ্যের কোষাগারের অবস্থা অত্যন্ত খারাপ। তার মধ্যেই বাজেটে নতুন করে ডিএ বৃদ্ধির ঘোষণায় সরকারি কর্মীদের একাংশের মত, আগে বকেয়া ডিএ পুরো মিটলেই স্বস্তি মিলবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts