Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • উধমপুরের জঙ্গলে এনকাউন্টার, গুলির লড়াইয়ে খতম দুই জইশ জঙ্গি
দেশ

উধমপুরের জঙ্গলে এনকাউন্টার, গুলির লড়াইয়ে খতম দুই জইশ জঙ্গি

indian army 2
Email :5

জম্মু-কাশ্মীরের উধমপুরে জোরালো গুলির লড়াইয়ে খতম হল দুই জইশ-ই-মহম্মদ জঙ্গি (Indian Army)। সেনা, আধাসামরিক বাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে এই সাফল্য এসেছে। ঘটনাটি ঘটেছে উধমপুর জেলার মাজালতা এলাকার পাহাড়ি জঙ্গলে। এখনও আরও এক জঙ্গির খোঁজে তল্লাশি অভিযান চলছে (Indian Army)।

সোমবার রাতে নিরাপত্তা বাহিনীর (Indian Army) কাছে গোপন সূত্রে খবর আসে, তিন থেকে চার জন সন্দেহভাজন জঙ্গি উধমপুরের রামনগর এলাকার জাফর জঙ্গলে লুকিয়ে রয়েছে। খবর পেয়েই ওই এলাকা ঘিরে ফেলে সেনার ৪ প্যারা ইউনিট, আধাসামরিক বাহিনী এবং পুলিশ। মঙ্গলবার দিনভর চলতে থাকে তল্লাশি অভিযান।

বুধবার ভোরের দিকে নিরাপত্তা বাহিনী (Indian Army) জঙ্গিদের কাছাকাছি পৌঁছতেই আচমকা গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। দীর্ঘক্ষণ ধুন্ধুমার গুলির লড়াইয়ের পর দুই জইশ জঙ্গি নিহত হয়। সেনা সূত্রে জানানো হয়েছে, এলাকায় এখনও তল্লাশি চলছে এবং আর কোনও জঙ্গি লুকিয়ে আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

গত কয়েক সপ্তাহ ধরে জম্মু-কাশ্মীরে সন্ত্রাস দমনে ‘অপারেশন কিয়া’ চালাচ্ছে ভারতীয় সেনা। এই অভিযানের অংশ হিসেবেই উধমপুরের পাহাড়ি জঙ্গলে যৌথ বাহিনী অভিযান শুরু করেছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পিওকে থেকে পাহাড় ও জঙ্গলের পথ ধরে ভারতে অনুপ্রবেশ করেছিল জঙ্গিরা। তবে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts