Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • কালো চাদর, নীরব উপস্থিতি—সুপ্রিম কোর্টে কী বার্তা দিলেন মমতা?
দেশ

কালো চাদর, নীরব উপস্থিতি—সুপ্রিম কোর্টে কী বার্তা দিলেন মমতা?

mamata in supreme court
Email :4

পদে থাকাকালীন কোনও মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) কি এই প্রথম সুপ্রিম কোর্টে নিজে দাঁড়িয়ে সওয়াল করতে চলেছেন? এই প্রশ্নেই গতকাল থেকে তীব্র জল্পনা শুরু হয়েছে। বুধবার সকাল প্রায় ১০টা নাগাদ সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করে সুপ্রিম কোর্টে পৌঁছে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর দায়ের করা মামলার শুনানি শুরু হওয়ার অনেক আগেই তিনি শীর্ষ আদালতে পৌঁছে যান।

তবে তিনি নিজে সওয়াল করবেন কি না, সেই প্রশ্নে এদিনও মুখ খোলেননি মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এদিন তাঁর পরনে আইনজীবীদের নির্দিষ্ট কালো গাউন বা শামলা দেখা যায়নি। তিনি সাদা শাড়ি পরেছিলেন এবং গলায় ছিল একটি কালো চাদর। এই কালো চাদর নিয়েই শুরু হয়েছে নতুন জল্পনা। এসআইআর-এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই কি সুপ্রিম কোর্টের ভিতরে কালো চাদর পরে প্রবেশ করলেন মুখ্যমন্ত্রী, তা নিয়ে আলোচনা চলছে।

এর আগেও নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কালো চাদর গায়ে জড়িয়ে। আবার এদিন কালো গাউন না পরায় প্রশ্ন উঠছে, তাহলে কি তিনি আইনজীবীর ভূমিকায় সওয়াল করবেন না? নাকি এটি প্রতীকী কোনও বার্তা, তা নিয়েও ধন্দ রয়েছে।

এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এসআইআর সংক্রান্ত তিনটি মামলার শুনানি হওয়ার কথা। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে এই মামলাগুলি শোনা হবে। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেনের দায়ের করা মামলা শুনানির তালিকায় রয়েছে ২১ নম্বরে। একই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলাটি রয়েছে ৩৭ নম্বরে। কবি জয় গোস্বামীর মামলাটি রয়েছে ৩৬ নম্বরে। তিনটি মামলার শুনানি একসঙ্গেই হওয়ার কথা।

বুধবার সকাল ১০টার কিছু আগে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের উদ্দেশে রওনা দেন এবং দশটার কিছু পরেই তিনি শীর্ষ আদালতে পৌঁছে যান। সুপ্রিম কোর্টের করিডরে তাঁকে হাঁটতে দেখা যায়। মামলার শুনানি শুরু হওয়ার অনেক আগেই তাঁর উপস্থিতি নতুন করে কৌতূহল বাড়িয়েছে।

কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, প্রয়োজনে তিনি মানুষের হয়ে আদালতে কথা বলবেন। আজ তিনি আদৌ নিজে সওয়াল করেন কি না, সেই দিকেই এখন তাকিয়ে গোটা দেশ। ইতিমধ্যেই তিনি সুপ্রিম কোর্টের ভিতরে প্রবেশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts