Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ইভিএম কারচুপির অভিযোগে তোলপাড়! স্ট্রং রুম এখন কার্যত দুর্গ
রাজ্য

ইভিএম কারচুপির অভিযোগে তোলপাড়! স্ট্রং রুম এখন কার্যত দুর্গ

strongroom controversy 1
Email :2

বিধানসভা ভোট শেষ হতেই বাংলার রাজনীতিতে নতুন করে স্ট্রং রুম (Strong Room Controversy) ঘিরে বিতর্ক শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায় বিভিন্ন জায়গায়। প্রথমে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, তারপর শাখাওয়াত মেমোরিয়ালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষ ও শশী পাঁজার ধরনা, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি— সব মিলিয়ে রাতভর টানটান পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের আবহও দেখা যায়।

শুক্রবার সকালেও সেই উত্তেজনা কাটেনি (Strong Room Controversy)। সকালেই ক্ষুদিরাম অনুশীলনে পৌঁছন কুণাল ঘোষ ও শশী পাঁজা। অন্যদিকে বিজেপির প্রতিনিধিরাও স্ট্রং রুমের বাইরে উপস্থিত হয়ে পাহারার দাবি করেছেন। তাঁদের বক্তব্য, কোনও অনিয়ম ঠেকাতেই তাঁরা সেখানে নজর রাখছেন।

গত রাতের ঘটনার পর থেকে স্ট্রং রুমগুলোর নিরাপত্তা আরও কড়া করা হয়েছে (Strong Room Controversy)। শাখাওয়াত মেমোরিয়াল থেকে ক্ষুদিরাম অনুশীলন— সব জায়গাতেই এখন কড়া নজরদারি চলছে। উল্লেখযোগ্যভাবে, বৃহস্পতিবার রাতে শাখাওয়াত মেমোরিয়ালে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইভিএমে কারচুপির অভিযোগ তোলেন। যদিও নির্বাচন কর্তৃপক্ষ সেই অভিযোগ অস্বীকার করেছে। প্রায় চার ঘণ্টা সেখানে থাকার পর তিনি বেরিয়ে এসে জানান, নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন। তৃণমূল প্রার্থীদের নিজের নিজের ইভিএম পাহারা দেওয়ার পরামর্শও দেন তিনি। পাশাপাশি সংবাদমাধ্যমের জন্য সিসিটিভি দেখার আলাদা ব্যবস্থা করার কথাও বলেন।

এর পর থেকেই শাখাওয়াত মেমোরিয়ালে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়েছে। ভিতরে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি রয়েছে। বাইরে পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। স্কুলের আশপাশে প্রায় দুইশো মিটারের মধ্যে কড়া নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। পরিচয়পত্র ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না (Strong Room Controversy)।

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রেও একই ছবি দেখা যাচ্ছে। সেখানে কলকাতার একাধিক বিধানসভার ইভিএম রাখা হয়েছে। পুরো এলাকাকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে। উঁচু গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে চারদিক। যাতে কোনওভাবেই কেউ ভিতরে ঢুকতে না পারে। ভিতরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ নজরদারি চলছে। স্ট্রং রুমে ঢোকার আগে কড়া তল্লাশির ব্যবস্থাও করা হয়েছে।

এই পরিস্থিতিতে ভোট পরবর্তী রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। স্ট্রং রুম ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগে চাপে প্রশাসন। এখন সবার নজর ফল ঘোষণার দিনের দিকে, যেদিন এই সমস্ত বিতর্কের চূড়ান্ত উত্তর মিলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts