Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • তৃণমূলে বড় ভাঙনের জল্পনা! ৫৯ বিধায়কের সই নিয়ে বিধানসভায় ঋতব্রত, বাড়ছে চাপ
রাজ্য

তৃণমূলে বড় ভাঙনের জল্পনা! ৫৯ বিধায়কের সই নিয়ে বিধানসভায় ঋতব্রত, বাড়ছে চাপ

TMC MLAs
Email :0

তৃণমূল কংগ্রেসে ভাঙনের জল্পনা নতুন করে রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। মঙ্গলবার থেকেই নানা মহলে গুঞ্জন ছড়িয়েছিল যে বুধবার বড় কোনও রাজনৈতিক ঘটনা ঘটতে পারে (TMC MLAs)। সেই জল্পনার মধ্যেই ৫৯ জন বিধায়কের সই-সহ একটি চিঠি নিয়ে বিধানসভায় প্রবেশ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ওই চিঠিতে বিরোধী দলনেতার পদের দাবি জানানো হয়েছে বলে সূত্রের খবর।

চিঠিতে সই রয়েছে বলে দাবি করা হচ্ছে একাধিক বিধায়কের (TMC MLAs)। তাঁদের মধ্যে রয়েছেন হাওড়া মধ্যের বিধায়ক অরূপ রায়, ডোমজুড়ের বিধায়ক তাপস মাইতি, মহেশতলার বিধায়ক শুভাশিস দাস, কুলপির বিধায়ক বর্ণালী ধারা, কেশপুরের বিধায়ক শিউলি সাহা, সামসেরগঞ্জের বিধায়ক মহম্মদ নূর আলম, হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ, লালগোলার বিধায়ক আব্দুল আজিজ, ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন, সুতির বিধায়ক ইমানি বিশ্বাস, রঘুনাথগঞ্জের বিধায়ক আক্রুজ্জামান, খড়্গপুরের বিধায়ক দিনেন রায়, সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন, রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়, রথীন ঘোষ, সন্দীপন সাহা, চন্দ্রনাথ সিনহা এবং পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও সংশ্লিষ্ট অধিকাংশ বিধায়ক সংবাদমাধ্যমের সামনে স্পষ্টভাবে কোনও মন্তব্য করতে চাননি। অনেকেই জানিয়েছেন, তাঁরা নিজেদের বিধানসভা-সংক্রান্ত কাজেই এসেছেন। বিরোধী দলনেতা কে হবেন, সেই বিষয়ে সিদ্ধান্ত দলই নেবে বলেও জানিয়েছেন তাঁরা (TMC MLAs)।

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিধায়কদের বক্তব্যে এক ধরনের সতর্কতা এবং দ্বিধা স্পষ্ট। দলের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তাঁরা বললেও, বিরোধী দলনেতার পদে কাকে দেখতে চান বা দলের বর্তমান নেতৃত্বের অবস্থান কী, সেই প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যাচ্ছেন অনেকেই। আর সেই কারণেই জল্পনা আরও বাড়ছে (TMC MLAs)।

এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের অন্দরে আদৌ কোনও বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে কি না, তা নিয়ে এখন জোর আলোচনা শুরু হয়েছে। যদিও দলীয় নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে রাজনৈতিক মহলের নজর এখন সম্পূর্ণভাবে তৃণমূলের পরবর্তী পদক্ষেপের দিকে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts