Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • এক্সিট পোলেই উচ্ছ্বাস নয়! দলকেই কড়া বার্তা তথাগত রায়ের
রাজ্য

এক্সিট পোলেই উচ্ছ্বাস নয়! দলকেই কড়া বার্তা তথাগত রায়ের

tathagata roy
Email :3

পাঁচ বছর আগে বিধানসভা নির্বাচনের পর এক্সিট পোলে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছিল। অনেক সমীক্ষায় বলা হয়েছিল, রাজ্যে ক্ষমতায় আসতে পারে বিজেপি। কিন্তু শেষ পর্যন্ত ফল সম্পূর্ণ উল্টো হয়েছিল। তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে আসে। সেই অভিজ্ঞতার কথা মনে করিয়ে এবারও সতর্ক করলেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায় (Tathagata Roy)।

ছাব্বিশের নির্বাচনের পরও এক্সিট পোল নিয়ে নানা আলোচনা চলছে। কোথাও পরিবর্তনের ইঙ্গিত, কোথাও আবার পুরনো সরকারের প্রত্যাবর্তনের কথা বলা হচ্ছে (Tathagata Roy)। কিন্তু এই সব সমীক্ষা নিয়ে এখনই উচ্ছ্বাস না দেখানোর পরামর্শ দিয়েছেন তথাগত রায়। বৃহস্পতিবার সকালে সামাজিক মাধ্যমে তিনি নিজের দলের কর্মীদের উদ্দেশে বার্তা দেন।

তিনি (Tathagata Roy) লিখেছেন, এক্সিট পোল দেখে আনন্দিত হওয়া যেতে পারে, কিন্তু এখনই উচ্ছ্বসিত হওয়ার কোনও কারণ নেই। এখনও ভোট গণনা বাকি রয়েছে এবং শেষ ফল ঘোষণার আগে কী পরিস্থিতি তৈরি হবে, তা বলা কঠিন। তিনি কাউন্টিং এজেন্টদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং শেষ পর্যন্ত গণনাকেন্দ্রে থাকার কথা বলেছেন।

এই পোস্টে তিনি আগের নির্বাচনের প্রসঙ্গও টেনে এনেছেন। সেই সময় দলের দায়িত্বে থাকা নেতৃত্বকে কটাক্ষ করেছেন। এর আগেও একাধিকবার রাজ্য নেতৃত্বের সমালোচনা করতে শোনা গিয়েছে তাঁকে।

তাঁর এই মন্তব্য ঘিরে আবারও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। ভোটের ফল ঘোষণার আগে এই ধরনের সতর্কবার্তা কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে জল্পনা বাড়ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts