Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা, আর কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার! তামান্না মামলায় বড় মোড়
রাজ্য

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা, আর কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার! তামান্না মামলায় বড় মোড়

suvendu and tamanna mother
Email :2

ছয় বছরের তামান্না খাতুনের মৃত্যুর (Tamanna Murder) এক বছর পূর্তির দিনেই মামলায় এল বড় অগ্রগতি। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচারের আবেদন জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় নতুন করে আলোচনায় উঠে এসেছে তামান্না খাতুনের মৃত্যুকাণ্ড।

মঙ্গলবার তামান্নার মা (Tamanna Murder) সাবিনা ইয়াসমিন, আনিস খানের বাবা এবং আরও কয়েকটি পরিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তাঁদের দাবি ছিল, দীর্ঘদিন ধরেও তাঁরা ন্যায়বিচার পাননি। মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের অভিযোগ তুলে ধরেন তাঁরা। সেই বৈঠকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল বলে পরিবারের দাবি।

এরপর রাতেই পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করে (Tamanna Murder)। জানা গিয়েছে, তারা গোপন আস্তানায় লুকিয়ে ছিল। গ্রেফতার হওয়া দুজনের নাম সাবির শেখ এবং জিয়ারুল শেখ। তাঁদের আদালতে পেশ করা হবে।

তামান্নার মা যে অভিযোগ দায়ের করেছিলেন, তাতে মোট চব্বিশ জনের নাম ছিল। এর আগে এগারো জনকে গ্রেফতার করা হয়েছিল। নতুন করে আরও দুইজন গ্রেফতার হওয়ায় মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল তেরো।

ঘটনার পর সাবিনা ইয়াসমিন বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি আশ্বস্ত হয়েছেন। তাঁর দাবি, অভিযোগ জানানোর পর দ্রুত পদক্ষেপ করা হয়েছে। তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন জায়গায় বিচার চাইলেও সেভাবে সাড়া পাননি।

তামান্না খাতুনের মৃত্যুর (Tamanna Murder) ঘটনায় দীর্ঘদিন ধরে বিচার চেয়ে আন্দোলন চালিয়ে আসছিল পরিবার। নতুন গ্রেফতারির পর মামলার তদন্তে আরও গতি আসবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। এখন সকলের নজর আদালতের পরবর্তী পদক্ষেপ এবং তদন্তের অগ্রগতির দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts