Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • হাসপাতালের বেড থেকে বড় বার্তা সোনমের, সংসদে আশ্বাস পেলেই শেষ হবে অনশন
রাজ্য

হাসপাতালের বেড থেকে বড় বার্তা সোনমের, সংসদে আশ্বাস পেলেই শেষ হবে অনশন

sonam hunger strike 2
Email :13

অবশেষে অনশন প্রত্যাহারে রাজি হয়েছেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। তবে তার আগে তিনি দুটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণের দাবি জানিয়েছেন। সোনম জানিয়েছেন, দেশের রাজনৈতিক নেতারা এই শর্ত মানলেই তিনি অনশন ভাঙবেন।

সোনমের (Sonam Wangchuk) প্রথম শর্ত, সংসদের বাদল অধিবেশনে শিক্ষাব্যবস্থায় দায়বদ্ধতা বাড়ানোর বিষয়টি প্রধান আলোচ্য হোক। দ্বিতীয় শর্ত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দিল্লির সফদরজং হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করবেন এবং সংসদে নিট কেলেঙ্কারি নিয়ে আলোচনার আশ্বাস দেবেন।

শনিবার যন্তরমন্তর থেকে সোনম ওয়াংচুককে সফদরজং হাসপাতালে ভর্তি করে দিল্লি পুলিশ। তবে এখনও তাঁর অনশন ভাঙানো যায়নি। তাঁর স্ত্রী গীতাঞ্জলী আঙ্গমো জানিয়েছেন, চিকিৎসকেরা খাদ্যগ্রহণের জন্য অনুরোধ করলেও সোনম এখনও তরল খাবারও গ্রহণ করেননি।

গীতাঞ্জলী বলেন, “সংসদের বাদল অধিবেশনে যদি শিক্ষাব্যবস্থায় দায়বদ্ধতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয় এবং রাজনৈতিক নেতারা হাসপাতালে এসে এই ইস্যু সংসদে তোলার আশ্বাস দেন, তাহলে সোনম (Sonam Wangchuk) অনশন প্রত্যাহার করবেন।”

সোনম ওয়াংচুক (Sonam Wangchuk) এতদিন নিটে স্বচ্ছতা, শিক্ষাব্যবস্থায় দায়বদ্ধতা এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনশন করছিলেন। তবে এবার তিনি ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি থেকে সরে এসেছেন বলে জানা গিয়েছে।

তিনি টানা ২০ দিন যন্তরমন্তরে অনশন করেছেন। কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে এখনও পর্যন্ত তাঁর দাবিগুলি নিয়ে কোনও বড় পদক্ষেপ বা আনুষ্ঠানিক আলোচনা হয়নি। এখন দেখার, সংসদের বাদল অধিবেশন শুরুর দিনে রাজনৈতিক নেতারা সোনমের সঙ্গে দেখা করে তাঁকে আশ্বাস দেন কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts