Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • মোদী বনাম মমতা! মহিলা বিল নিয়ে তীব্র সংঘাত, পাল্টা জবাবে সরব মুখ্যমন্ত্রী
রাজ্য

মোদী বনাম মমতা! মহিলা বিল নিয়ে তীব্র সংঘাত, পাল্টা জবাবে সরব মুখ্যমন্ত্রী

mamata and modi
Email :3

মহিলা সংরক্ষণ বিল নিয়ে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বিরোধীদের নিশানা করার পর আজ বাংলায় এসে তৃণমূলকেও আক্রমণ করেন। তাঁর দাবি, তৃণমূল চায় না সংসদ ও বিধানসভায় মহিলাদের সংখ্যা বাড়ুক। বিরোধীদের তিনি ‘মহিলা বিরোধী’ বলেও কটাক্ষ করেন। এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সামাজিক মাধ্যমে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, প্রধানমন্ত্রী সত্যিটা না বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তিনি স্পষ্ট বলেন, তৃণমূল কংগ্রেস সব সময় মহিলাদের রাজনৈতিক অংশগ্রহণের পক্ষে। তাঁর দাবি, সংসদ ও বিধানসভা—দুই ক্ষেত্রেই তৃণমূলের মহিলা প্রতিনিধির সংখ্যা অনেক বেশি। তিনি জানান, লোকসভায় তাঁদের দলের নির্বাচিত সদস্যদের মধ্যে প্রায় আটত্রিশ শতাংশ মহিলা এবং রাজ্যসভায় প্রায় ছেচল্লিশ শতাংশ সদস্য মহিলা। তাই মহিলা সংরক্ষণের বিরোধিতা করার প্রশ্নই ওঠে না।

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আরও বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভাষণ ছিল ভণ্ডামিতে ভরা। তাঁর অভিযোগ, ক্ষমতা ধরে রাখার জন্য প্রধানমন্ত্রী এই ধরনের বক্তব্য দিচ্ছেন। একই সঙ্গে তিনি ব্যাখ্যা করেন, তৃণমূল মূলত আসন পুনর্বিন্যাস বা সীমা নির্ধারণের বিষয়ে আপত্তি জানিয়েছে। তাঁর দাবি, মহিলাদের নাম করে আসলে রাজনৈতিক স্বার্থসিদ্ধির চেষ্টা করছে কেন্দ্র। এর ফলে কিছু নির্দিষ্ট রাজ্য বেশি সুবিধা পেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রশ্ন তোলেন, যদি সরকারের উদ্দেশ্য সৎ হত, তাহলে এতদিন পরে কেন এই বিল নিয়ে তাড়াহুড়ো করা হল। নির্বাচনের মুখে এই সিদ্ধান্ত কেন নেওয়া হল, সেটাও জানতে চান তিনি। তাঁর দাবি, তৃণমূল বরাবরই মহিলাদের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও সেই অবস্থান বজায় রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts