Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • চরম উত্তেজনা বিধানসভায়! বারবার সতর্কতার পর কুণালকে হাউস থেকে বের করলেন অধ্যক্ষ
রাজ্য

চরম উত্তেজনা বিধানসভায়! বারবার সতর্কতার পর কুণালকে হাউস থেকে বের করলেন অধ্যক্ষ

kunal ghosh assemby
Email :1

রাজ্য বিধানসভায় বুধবার নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হল। হাউসের মধ্যে উত্তপ্ত বাগ্‌বিতণ্ডার জেরে কালীঘাটপন্থী তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) মার্শাল ডেকে বাইরে বের করে দেওয়া হয়। একাধিকবার সতর্ক করার পরও তিনি নিজের আসনে না ফেরায় অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু এই নির্দেশ দেন। ঘটনাকে কেন্দ্র করে বিধানসভার অন্দরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় ঋতব্রতপন্থী তৃণমূলের বিধায়ক আখরুজ্জামান বক্তব্য রাখছিলেন। সেই সময় নিজের আসন থেকে উঠে তাঁর সামনে গিয়ে কুণাল ঘোষ প্রশ্ন করেন, বক্তাদের তালিকা থেকে তাঁর নাম কেন বাদ দেওয়া হয়েছে। তিনি বারবার একই প্রশ্ন করতে থাকেন। তবে আখরুজ্জামান নিজের বক্তব্য চালিয়ে যান এবং কোনও উত্তর দেননি (Kunal Ghosh) ।

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। অধ্যক্ষ বারবার কুণাল ঘোষকে (Kunal Ghosh) নিজের আসনে ফিরে যেতে বলেন। পাশাপাশি সতর্ক করেন, নির্দেশ না মানলে তাঁকে হাউস থেকে বের করে দেওয়া হবে। কিন্তু সতর্কতার পরও কুণাল ঘোষ নিজের অবস্থান থেকে সরে আসেননি। এরপর মার্শালদের ডেকে তাঁকে হাউসের বাইরে নিয়ে যাওয়ার নির্দেশ দেন অধ্যক্ষ। মার্শালরা তাঁকে বাইরে বের করে দেন।

এই ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রতিবাদ করার নানা উপায় রয়েছে, কিন্তু বিধানসভার মর্যাদা নষ্ট করে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। তাঁর দাবি, বিরোধী দলে থাকাকালেও তিনি এমন দৃশ্য দেখেননি। আখরুজ্জামানের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তার তীব্র নিন্দা করেন তিনি।

এই ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিধানসভার শৃঙ্খলা, বিরোধী দলের ভূমিকা এবং অধ্যক্ষের সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts