Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • “পুষ্পা ঝুঁকেগা নেহি” থেকে হাই কোর্টে রক্ষাকবচ! ফলতায় নতুন মোড়
রাজ্য

“পুষ্পা ঝুঁকেগা নেহি” থেকে হাই কোর্টে রক্ষাকবচ! ফলতায় নতুন মোড়

jahangir khan
Email :5

ফলতা পুনর্নির্বাচনের আগে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান (Jahangir Khan)। তাঁর অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে একাধিক মিথ্যা এফআইআর দায়ের করা হয়েছে। পুনর্নির্বাচনের আগে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি (Jahangir Khan)। সেই কারণেই রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে মামলা দায়ের করেছেন জাহাঙ্গির।

সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানানো হয়। দুপুর ২টো নাগাদ মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে খবর।

ফলতার রাজনৈতিক মহলে জাহাঙ্গির খান (Jahangir Khan) দীর্ঘদিন ধরেই পরিচিত মুখ। ভোটের আগেই তাঁকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল। নির্বাচন কমিশন ওই এলাকায় কড়া নজরদারির জন্য উত্তরপ্রদেশের প্রাক্তন পুলিশ আধিকারিক অজয় পাল শর্মাকে পুলিশ পর্যবেক্ষক হিসেবে পাঠিয়েছিল। ভোটের আগে তাঁর কড়া সতর্কতার পরও জাহাঙ্গিরের মন্তব্য ছিল, “পুষ্পা ঝুঁকেগা নেহি।” সেই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছিল।

এরপর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। ভোটের ফলের পর গেরুয়া শিবিরের উত্থানে চাপে পড়ে তৃণমূল। এর মাঝেই ফলতার ভোট বাতিল করে নির্বাচন কমিশন। আগামী ২১ মে সেখানে পুনর্নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। ফল প্রকাশ হবে ২৪ মে।

রাজ্যে পালাবদলের পর থেকে জাহাঙ্গির খানকে প্রকাশ্যে খুব একটা দেখা যাচ্ছিল না। কার্যত গৃহবন্দি অবস্থাতেই ছিলেন বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছিল। তবে গত ১৫ মে তাঁকে (Jahangir Khan) ফের নিজের কার্যালয়ে দেখা যায়। পুনর্নির্বাচন নিয়ে তিনি যে আত্মবিশ্বাসী, তাও স্পষ্ট করেন। তিনি বলেন, ফলতার মানুষের উপর তাঁর ভরসা রয়েছে এবং মানুষ যে রায় দেবেন, তা তিনি মেনে নেবেন।

এরই মধ্যে শনিবার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ফলতায় সভা করেন শুভেন্দু অধিকারী। সেই সভা থেকেই জাহাঙ্গির খানকে কটাক্ষ করেন তিনি। শুভেন্দুর প্রশ্ন ছিল, “পুষ্পা কোথায়? দেখা যাচ্ছে না কেন?” একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এলাকায় কোনও অশান্তি বরদাস্ত করা হবে না।

শুভেন্দু আরও দাবি করেন, ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার ঘটনায় মানবাধিকার কমিশনের তৈরি ১৯ জন কুখ্যাত অভিযুক্তের তালিকায় জাহাঙ্গির খানের নাম ছিল। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত দেন তিনি। এরপরই আদালতের দ্বারস্থ হন জাহাঙ্গির খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts