Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • জনপ্রতিনিধিদের লক্ষ্য করে ডিম হামলা! হাইকোর্টের প্রশ্নে অস্বস্তিতে রাজ্য
রাজ্য

জনপ্রতিনিধিদের লক্ষ্য করে ডিম হামলা! হাইকোর্টের প্রশ্নে অস্বস্তিতে রাজ্য

calcutta high court
Email :2

জনপ্রতিনিধিদের লক্ষ্য করে বারবার ডিম ছোড়ার ঘটনা নিয়ে এবার কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে মঙ্গলবার রাজ্য সরকারকে বিস্তারিত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা রুখতে স্পষ্ট নির্দেশিকা তৈরির কথাও জানিয়েছেন বিচারপতিরা (Calcutta High Court)।

মঙ্গলবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে মামলার শুনানি হয়। শুনানির সময় আদালত (Calcutta High Court) জানতে চায়, এ পর্যন্ত কতগুলি ডিম ছোড়ার ঘটনা ঘটেছে এবং প্রতিটি ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বিচারপতিদের পর্যবেক্ষণ, শুধুমাত্র এক বা দু’জনকে গ্রেপ্তার করলেই সমস্যার সমাধান হবে না। সমাজে সচেতনতা তৈরির জন্যও কার্যকর উদ্যোগ নিতে হবে।

বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় বলেন (Calcutta High Court), সাধারণ মানুষ থেকে জনপ্রতিনিধি—সকলের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। এর জবাবে রাজ্যের পক্ষের আইনজীবী জানান, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না বলে সরকার বারবার জানিয়েছে। তবে অভিযোগ না পেলে প্রশাসনের পক্ষে ব্যবস্থা নেওয়া কঠিন।

মামলার শুনানিতে আবেদনকারীর পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, একাধিক ক্ষেত্রে পুলিশ যথাযথ ভূমিকা পালন করছে না। তাঁর অভিযোগ, বিমানবন্দরের মতো সংবেদনশীল এলাকাতেও জনপ্রতিনিধিদের উপর হামলার ঘটনা ঘটেছে। তিনি আদালতের কাছে অবিলম্বে অন্তর্বর্তী নির্দেশ জারির আবেদন জানান এবং প্রশ্ন তোলেন, এই ধরনের ঘটনায় সরকার কী পদক্ষেপ করেছে।

আদালত সেই বক্তব্যের পর রাজ্য সরকারকে হলফনামা দিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। সেই রিপোর্টে ডিম ছোড়ার সমস্ত ঘটনার সংখ্যা, প্রশাসনিক পদক্ষেপ এবং ভবিষ্যতের পরিকল্পনা জানাতে হবে।

উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ভোট-পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়ে সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম ছোড়ার অভিযোগ ওঠে। এরপর রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতার উপর একই ধরনের হামলার ঘটনা সামনে এসেছে। সেই প্রেক্ষিতেই এই জনস্বার্থ মামলার গুরুত্ব আরও বেড়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts