Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • সোশ্যাল মিডিয়া পোস্টেই ঝড়! দক্ষিণ কলকাতার ডিইওকে জবাবদিহির নির্দেশ
রাজ্য

সোশ্যাল মিডিয়া পোস্টেই ঝড়! দক্ষিণ কলকাতার ডিইওকে জবাবদিহির নির্দেশ

manoj agarwal
Email :3

বাংলায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন বারবার আশ্বাস দিচ্ছে। সেই লক্ষ্যেই একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এর মধ্যেই দক্ষিণ কলকাতার জেলা নির্বাচন আধিকারিকের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে (DEO South Kolkata) শুরু হয়েছে তীব্র বিতর্ক।

এই ঘটনায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সংশ্লিষ্ট আধিকারিকের (DEO South Kolkata) কাছে লিখিত রিপোর্ট তলব করেছেন। তিনি জানতে চেয়েছেন, কী কারণে ওই পোস্ট করা হয়েছিল এবং তার উদ্দেশ্য কী ছিল। দ্রুত এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার ওই আধিকারিকের (DEO South Kolkata) সোশ্যাল মিডিয়া পেজে একটি পোস্ট করা হয়, যেখানে একটি হিন্দি সিনেমার গানের লিঙ্ক দেওয়া ছিল। সেই গানের কথার সঙ্গে মিল রেখে একটি বার্তাও দেওয়া হয়। সেখানে ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানানো হলেও, পাশাপাশি কিছু মানুষের উদ্দেশে কটাক্ষ করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

পোস্টে লেখা ছিল, কেউ যদি এতে ক্ষুব্ধ হন, তবে তাঁদের সাবধান থাকা উচিত এবং নিজেদের সঙ্গে বার্নল ও বোরোলিন রাখার পরামর্শ দেওয়া হয়। এই মন্তব্যকেই ঘিরে শুরু হয় বিতর্ক।

এই ঘটনার পরেই তৃণমূল কংগ্রেস সরব হয়। দলটির পক্ষ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে ওই আধিকারিককে (DEO South Kolkata) সরানোর দাবি জানানো হয়েছে। পাশাপাশি পোস্টটি মুছে ফেলারও আবেদন করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, এই ধরনের মন্তব্য নির্বাচনী বিধি ভঙ্গের সামিল।

তাদের দাবি, জনপ্রতিনিধিত্ব আইনের সংশ্লিষ্ট ধারায় এমন কোনও মন্তব্য করা বেআইনি, যা সরাসরি বা পরোক্ষভাবে ভোটারদের প্রভাবিত করতে পারে। এই পোস্ট সেই নিয়ম লঙ্ঘন করেছে বলেই অভিযোগ।

এই অভিযোগের পরেই দ্রুত পদক্ষেপ করে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট আধিকারিকের কাছে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। এখন এই ঘটনায় কমিশন কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts