Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • ‘ইচ্ছে করে কারও ক্ষতি করতে পারেন না’! বিতর্কের মাঝেই রণবীরের পাশে তারকা মহল
বিনোদন

‘ইচ্ছে করে কারও ক্ষতি করতে পারেন না’! বিতর্কের মাঝেই রণবীরের পাশে তারকা মহল

ranveer singh
Email :4

‘ডন’ ছবিকে ঘিরে বিতর্কের মাঝেই অভিনেতা রণবীর সিংয়ের (Raveer Singh) পাশে দাঁড়ালেন বর্ষীয়ান অভিনেত্রী ও সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পুনম ধিলোঁ। তাঁর দাবি, রণবীর এমন একজন মানুষ, যিনি ইচ্ছাকৃতভাবে কখনও কারও ক্ষতি করতে পারেন না। তাই তাঁকে ঘিরে ওঠা অভিযোগের পিছনে অন্য কোনও কারণ থাকতে পারে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পুনম ধিলোঁ বলেন, পুরো ঘটনার সব তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। তবে রণবীরের (Raveer Singh) ব্যক্তিত্ব এবং পেশাদার আচরণ সম্পর্কে তাঁর ধারণা অত্যন্ত ইতিবাচক। অভিনেত্রীর কথায়, রণবীর একজন ভদ্র, সৎ এবং দায়িত্বশীল মানুষ। তিনি মনে করেন, যদি কোনও ছবিতে কাজ করতে রণবীর স্বাচ্ছন্দ্যবোধ না করেন, তাহলে তার পিছনে অবশ্যই যুক্তিসঙ্গত কারণ রয়েছে।

পুনম আরও জানান, প্রযোজনা সংস্থার সঙ্গে রণবীরের (Raveer Singh) দীর্ঘদিনের ভালো সম্পর্ক রয়েছে। একাধিক সফল ছবিতেও তিনি কাজ করেছেন। তাই এই বিতর্ককে শুধুমাত্র চুক্তিভঙ্গের বিষয় হিসেবে দেখা ঠিক হবে না। তাঁর দাবি, পরিস্থিতি তৈরি হলে রণবীর ক্ষতিপূরণ দিতেও রাজি ছিলেন। এমনকি চুক্তির সময় নেওয়া অর্থ ফেরত দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন। এই ধরনের মানসিকতা খুব কম মানুষের মধ্যেই দেখা যায় বলে মন্তব্য করেন তিনি।

এই বিতর্কে শিল্পীদের পাশে থাকার বার্তাও দিয়েছেন পুনম ধিলোঁ। তিনি বলেন, কোনও শিল্পী ভুল করলে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা করা উচিত। কিন্তু শিল্পীদের সঙ্গে অন্যায় হলে সংগঠন অবশ্যই তাদের পাশে দাঁড়াবে। তাঁর মতে, এই ঘটনা হঠাৎ করেই বড় আকার নিয়েছিল এবং বিষয়টি এমন জায়গায় পৌঁছেছিল যেন অপ্রয়োজনীয় সংঘাত তৈরি করা হচ্ছে।

রণবীরের (Raveer Singh) পরিবারের সঙ্গেও যোগাযোগ হয়েছিল বলে জানিয়েছেন পুনম। তিনি বলেন, রণবীরের বাবার সঙ্গে তাঁর নিয়মিত কথা হয়েছে। পুরো পরিস্থিতি বোঝার জন্য তাঁরা আলোচনা করেছিলেন। সেই সময় রণবীরের পরিবার জানিয়েছিল, প্রযোজনা সংস্থার সঙ্গে তাঁদের সম্পর্ক ভালো। তবে ফেডারেশনের হস্তক্ষেপে তাঁরা কিছুটা বিরক্ত ছিলেন।

পুনমের দাবি, রণবীরের পরিবার শুরু থেকেই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চেয়েছিল। তাই বিষয়টি আদালত বা সংগঠনের স্তরে আরও বড় আকার নেওয়ার প্রয়োজন ছিল না। শেষ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে এগোচ্ছে বলেই তিনি আশা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ‘ডন’ ছবিকে কেন্দ্র করে রণবীর সিং এবং প্রযোজক-পরিচালক ফারহান আখতারের মধ্যে মতবিরোধের খবর সামনে আসার পর থেকেই বলিউডে জোর চর্চা শুরু হয়েছে। সেই বিতর্কে এবার রণবীরের সমর্থনে তারকা মহলের এই বক্তব্য নতুন মাত্রা যোগ করল।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts