দীর্ঘ অচলাবস্থার পর উত্তর আরব সাগরে একটি ইরানি পতাকাবাহী পণ্যবাহী জাহাজের নিয়ন্ত্রণ নেয় মার্কিন বাহিনী (Strait of Hormuz)। মার্কিন সেন্ট্রাল কমান্ড এই ঘটনার কথা নিশ্চিত করেছে। এম ভি টুস্কা নামের জাহাজটি ইরানের বন্দর আব্বাসের দিকে যাচ্ছিল। সেই সময় মার্কিন যুদ্ধজাহাজ সেটিকে আটকায়।
জানা গিয়েছে, প্রায় ছয় ঘণ্টা ধরে বারবার সতর্কবার্তা দেওয়া হয়েছিল জাহাজটির নাবিকদের (Strait of Hormuz)। কিন্তু কোনও সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত কঠোর পদক্ষেপ নেয় মার্কিন বাহিনী। পরে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যায় যুদ্ধজাহাজ থেকে ওই জাহাজের দিকে গুলি চালানো হচ্ছে।
মার্কিন বাহিনীর দাবি, জাহাজটি অবরোধ ভেঙে এগোচ্ছিল (Strait of Hormuz)। তাই সেটিকে থামানোর জন্য বারবার সতর্ক করা হয়। কিন্তু নির্দেশ না মানায় শেষ পর্যন্ত জাহাজটির ইঞ্জিন কক্ষ খালি করার নির্দেশ দেওয়া হয়। এরপর গুলি চালানো হয়।
এই গুলির আঘাতে জাহাজটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয় এবং সেটি অচল হয়ে পড়ে। ফলে জাহাজটি আর এগোতে পারেনি এবং পরে সেটিকে নিয়ন্ত্রণে নেওয়া হয় (Strait of Hormuz)।
এই ঘটনার পর আন্তর্জাতিক স্তরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।












