Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • “আমরাও চিনে গুপ্তচরবৃত্তি করি!” বিস্ফোরক স্বীকারোক্তি ট্রাম্পের
বিদেশ

“আমরাও চিনে গুপ্তচরবৃত্তি করি!” বিস্ফোরক স্বীকারোক্তি ট্রাম্পের

donald trump smile
Email :5

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবার প্রকাশ্যে স্বীকার করলেন, আমেরিকা এবং চিন দু’দেশই একে অপরের উপর সাইবার নজরদারি চালায়। সম্প্রতি চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেন ট্রাম্প। তাঁর এই বক্তব্য ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

বিমানবাহিনীর বিশেষ বিমানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পকে (Donald Trump) প্রশ্ন করা হয়, তিনি কি শি জিনপিংয়ের কাছে চিনের সাইবার হামলার প্রসঙ্গ তুলেছিলেন? উত্তরে ট্রাম্প বলেন, তিনি বিষয়টি নিয়ে কথা বলেছেন। তবে শি জিনপিংও পালটা আমেরিকার বিরুদ্ধে একই অভিযোগ তোলেন।

এরপরই ট্রাম্প (Donald Trump) বলেন, “ওরা যা করে, আমরাও তাই করি। আমরাও ওদের উপর ব্যাপক গুপ্তচরবৃত্তি চালাই।” শুধু তাই নয়, ট্রাম্প দাবি করেন, তিনি শি জিনপিংকে বলেছেন যে আমেরিকা এমন অনেক কাজ করে, যা চিন জানতেই পারে না।

আমেরিকা এবং চিনের মধ্যে বহু বছর ধরেই সাইবার হামলা এবং গুপ্তচরবৃত্তি নিয়ে উত্তেজনা চলছে। ওয়াশিংটনের অভিযোগ, চিনের সঙ্গে যুক্ত হ্যাকার গোষ্ঠীগুলি আমেরিকার সরকারি দপ্তর, গুরুত্বপূর্ণ পরিকাঠামো এবং বিভিন্ন ব্যবসায়িক সংস্থার তথ্য চুরি করেছে (Donald Trump)। অন্যদিকে চিন বরাবর এই অভিযোগ অস্বীকার করেছে। উল্টে আমেরিকার বিরুদ্ধেই নজরদারি এবং সাইবার হামলার অভিযোগ তুলেছে বেজিং।

সম্প্রতি বেজিংয়ে ট্রাম্প এবং শি জিনপিংয়ের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, জ্বালানি, তাইওয়ান এবং আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও ট্রাম্প পরে জানিয়েছেন, বৈঠকে শুল্ক নিয়ে কোনও আলোচনা হয়নি (Donald Trump)।

বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কোনও মার্কিন প্রেসিডেন্টের মুখে এভাবে প্রকাশ্যে গুপ্তচরবৃত্তির কথা স্বীকার করার ঘটনা খুবই বিরল। ট্রাম্পের এই বক্তব্যের পর নতুন করে আমেরিকা-চিন সম্পর্ক নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts