Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • বেতন কেটে কর্মীদের টাকা মেটাবে সরকার! বড় সিদ্ধান্তে চাঞ্চল্য তেলঙ্গানায়
দেশ

বেতন কেটে কর্মীদের টাকা মেটাবে সরকার! বড় সিদ্ধান্তে চাঞ্চল্য তেলঙ্গানায়

Indian money 1
Email :7

মাসের পর মাস ধরে বকেয়া বেতন ও ভাতা না পাওয়ায় সমস্যায় পড়েছিলেন তেলঙ্গানার (Telangana) সরকারি কর্মীরা। সেই পরিস্থিতিতে এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সরকারি কর্মীদের বকেয়া টাকা মেটাতে মন্ত্রীদের বেতন থেকে অর্ধেক কেটে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে মন্ত্রীদের বেতনের মাত্র পঞ্চাশ শতাংশ দেওয়া হবে (Telangana)। বাকি পঞ্চাশ শতাংশ টাকা ব্যবহার করা হবে সরকারি কর্মীদের বকেয়া পরিশোধের জন্য। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির উপস্থিতিতে ক্যাবিনেট বৈঠকে।

সরকারি (Telangana) সূত্রে জানা গিয়েছে, বহুদিন ধরে সরকারি কর্মীদের পেনশন, এরিয়ার এবং অন্যান্য আর্থিক সুবিধা আটকে ছিল। সেই সমস্ত বকেয়া মেটানোর জন্যই এই পদক্ষেপ করা হয়েছে। মন্ত্রীরা নিজেরাই স্বেচ্ছায় বেতনের অর্ধেক ছাড়তে সম্মত হয়েছেন বলেও জানা গেছে।

রাজ্য সরকার একটি একশো দিনের কর্মপরিকল্পনাও অনুমোদন করেছে (Telangana)। এই সময়ের মধ্যে প্রায় চৌদ্দ হাজার কোটি টাকার বেশি বকেয়া মেটানোর লক্ষ্য রাখা হয়েছে। এর মধ্যে বর্তমান কর্মীদের প্রাপ্য প্রায় ছয় হাজার দুইশো কোটি টাকা এবং অবসরপ্রাপ্ত কর্মীদের প্রায় আট হাজার কোটি টাকা রয়েছে।

সরকার জানিয়েছে, ধাপে ধাপে এই বকেয়া পরিশোধ করা হবে। পাশাপাশি কর্মী সংগঠন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী পরিকল্পনা নেওয়া হবে।

তেলঙ্গানা সরকারের দাবি, আগের সরকারের সময় থেকেই এই আর্থিক বোঝা তৈরি হয়েছে। ২০১৪ সালে রাজ্য গঠনের সময় এই ধরনের বকেয়া ছিল না বলেও দাবি করা হয়েছে। এখন সেই অতিরিক্ত আর্থিক চাপ সামলাতেই এই কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে সরকারকে।

সব মিলিয়ে মন্ত্রীদের বেতন কাটার এই সিদ্ধান্ত ঘিরে রাজ্যজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts