বাংলায় বিজেপির বড় জয়ের পর দিল্লিতে দলের সদর দফতর থেকে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তিনি বলেন, আজ থেকে বাংলার জন্য নতুন এক পথচলা শুরু হচ্ছে, যেখানে উন্নয়ন, বিশ্বাস এবং নতুন উদ্যম একসঙ্গে এগোবে। তিনি বাংলার মানুষকে আশ্বাস দেন, তাদের ভবিষ্যৎ গড়তে বিজেপি দিনরাত কাজ করবে (PM Modi)।
তিনি (PM Modi) বলেন, মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই স্বাস্থ্য সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রকল্প চালুর কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন।
মোদি (PM Modi) তাঁর বক্তব্যে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের কথাও তুলে ধরেন। তিনি বলেন, বাংলার মহান ব্যক্তিত্বদের আদর্শ মেনেই এগোবে নতুন পথচলা।
এদিন প্রধানমন্ত্রীকে (PM Modi) বাঙালির ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায়। তিনি বলেন, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে এবং বাংলায় পরিবর্তন এসেছে। তাঁর মতে, মানুষের সেবাই দলের প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, বাংলার মানুষ বিজেপিকে কাজ করার সুযোগ দিয়েছে। এই জয় শুধু একটি দলের নয়, বরং মানুষের আশা-আকাঙ্ক্ষার জয়। তাঁর কথায়, এখন সন্ধ্যা হলেও বাংলার জন্য নতুন ভোরের শুরু হয়েছে।
মোদি জানান, এই ফল হিংসার রাজনীতির বিরুদ্ধে মানুষের স্পষ্ট বার্তা। তিনি এই জয় বাংলার মানুষকেই উৎসর্গ করেন।










