Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • এক ক্ষেপণাস্ত্রেই একাধিক ধ্বংস! অগ্নি-৫ পরীক্ষায় কাঁপছে পাকিস্তান-চিন
দেশ

এক ক্ষেপণাস্ত্রেই একাধিক ধ্বংস! অগ্নি-৫ পরীক্ষায় কাঁপছে পাকিস্তান-চিন

agni
Email :2

আধুনিক অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার পর আরও শক্তিশালী হল ভারতের সামরিক ক্ষমতা (Advanced Agni)। একবার উৎক্ষেপণেই একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ঘিরে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। বিশেষ করে পাকিস্তান এবং চিনের কাছে এই সাফল্য বড় বার্তা বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

শুক্রবার ওড়িশার এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র (Advanced Agni)। ভারত মহাসাগরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করেছে এই ক্ষেপণাস্ত্র। শনিবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক আনুষ্ঠানিকভাবে এই সাফল্যের কথা ঘোষণা করেছে।

এই ক্ষেপণাস্ত্রের (Advanced Agni) সবচেয়ে বড় বিশেষত্ব হল, এটি একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর জন্য ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক এমআইআরভি প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে একটি ক্ষেপণাস্ত্র থেকেই একাধিক অস্ত্র ছোড়া সম্ভব। এমনকী কয়েকশো কিলোমিটার জুড়ে বিস্তৃত এলাকায় আলাদা আলাদা লক্ষ্যেও নির্ভুল আঘাত করা যায়।

প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, পরীক্ষার সময় সমুদ্রের বিভিন্ন জায়গায় থাকা জাহাজ থেকে ক্ষেপণাস্ত্রের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়েছে। সব লক্ষ্যবস্তুতেই সফলভাবে আঘাত হেনেছে অগ্নি-৫। এই পরীক্ষার সময় উপস্থিত ছিলেন ডিআরডিও-র শীর্ষ বিজ্ঞানী এবং সেনাবাহিনীর আধিকারিকরা (Advanced Agni)।

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, এই সফল পরীক্ষার ফলে ভারতের সামরিক শক্তি আরও কয়েক গুণ বেড়ে গেল। ভবিষ্যতের যে কোনও সংঘর্ষে ভারত কৌশলগতভাবে অনেকটাই এগিয়ে থাকবে বলেও তিনি দাবি করেছেন।

অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় পাঁচ হাজার কিলোমিটার। ফলে দূরের লক্ষ্যবস্তুতেও সহজেই আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই সফল পরীক্ষা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলল। একইসঙ্গে বিশ্বের শক্তিধর দেশগুলির তালিকায় ভারতের অবস্থান আরও মজবুত হল।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts