Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • বাংলাদেশে ভারতের নতুন মুখ! রাষ্ট্রদূত হচ্ছেন দীনেশ ত্রিবেদী
দেশ

বাংলাদেশে ভারতের নতুন মুখ! রাষ্ট্রদূত হচ্ছেন দীনেশ ত্রিবেদী

dinesh trivedi 1
Email :2

বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে দীনেশ ত্রিবেদীর (Dinesh Trivedi) নাম ঘোষণা করা হয়েছে। বিদেশমন্ত্রক ইতিমধ্যেই বিবৃতি দিয়ে এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে। এতদিন এই পদে ছিলেন প্রণয় বর্মা, এবার তাঁর জায়গায় দায়িত্ব নিতে চলেছেন প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী।

বাংলাদেশে নতুন সরকার গঠনের পর থেকেই ভারতের সঙ্গে সেই দেশের সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। নানা অভ্যন্তরীণ সমস্যার মধ্যেও ভারত সেদেশে জ্বালানি সরবরাহ করেছে। এই পরিস্থিতিতে দীনেশ ত্রিবেদীর(Dinesh Trivedi) নিয়োগকে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন। তবে ঠিক কবে থেকে কাজ শুরু করবেন, তা এখনও স্পষ্ট নয়। এই পদে কাকে আনা হবে তা নিয়ে জল্পনা চলছিল। দীনেশ ত্রিবেদী ছাড়াও আরও কয়েকজনের নাম উঠে এসেছিল, তবে শেষ পর্যন্ত তাঁর নামই চূড়ান্ত হয়।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে দীনেশ ত্রিবেদীর (Dinesh Trivedi)। কংগ্রেস দিয়ে তাঁর রাজনৈতিক জীবন শুরু হলেও পরে তিনি জনতা দলে যোগ দেন। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সাংসদ ও মন্ত্রী হিসেবেও কাজ করেছেন। কেন্দ্রীয় সরকারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ছিলেন এবং পরে রেলমন্ত্রীর দায়িত্বও সামলেছেন।

পরবর্তী সময়ে তৃণমূলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ে এবং তিনি অন্য দলে যোগ দেন। তবে বাংলার সঙ্গে তাঁর দীর্ঘ রাজনৈতিক সম্পর্ক রয়েছে। তিনি সাবলীলভাবে বাংলা বলতে পারেন এবং বাংলা সংস্কৃতির সঙ্গেও পরিচিত। এই কারণেই তাঁকে বাংলাদেশে ভারতের প্রতিনিধি হিসেবে পাঠানো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts