Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • মোদীর সভার আগে বড় চাঞ্চল্য! বেঙ্গালুরুতে উদ্ধার জেলাটিন স্টিক
দেশ

মোদীর সভার আগে বড় চাঞ্চল্য! বেঙ্গালুরুতে উদ্ধার জেলাটিন স্টিক

modi bengaluru 1
Email :3

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) বেঙ্গালুরু সফরের আগে বড় চাঞ্চল্য ছড়াল কর্নাটকে। রবিবার প্রধানমন্ত্রীর জনসভার কয়েক ঘণ্টা আগে সভাস্থলের কাছ থেকে উদ্ধার হল দুটি জেলাটিন স্টিক। ঘটনার পরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুরু হয় তল্লাশি অভিযান। পুলিশ ইতিমধ্যেই এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে।

জানা গিয়েছে, বেঙ্গালুরুর বাইরে দ্য আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারে রবিবার প্রধানমন্ত্রীর (PM Modi) সভা হওয়ার কথা ছিল। সেই সভাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কাগালিপুরা এলাকায় আশ্রমের কাছে রাস্তার ধারে দুটি জেলাটিন স্টিক পড়ে থাকতে দেখা যায়।

প্রধানমন্ত্রী (PM Modi) পৌঁছনোর আগে নিয়মমাফিক নিরাপত্তা তল্লাশির সময় ফুটপাথের পাশ থেকে বিস্ফোরকগুলি উদ্ধার হয়। এরপরই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছয় বম্ব ডিসপোজাল স্কোয়াড এবং ফরেন্সিক দল।

পুলিশ সূত্রে খবর, কীভাবে ওই বিস্ফোরক সেখানে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। এর পিছনে কোনও বড় নাশকতার ছক রয়েছে কি না, তাও তদন্ত করে দেখছেন গোয়েন্দারা। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি ঘটনাস্থলের আশপাশে যারা উপস্থিত ছিলেন, তাঁদেরও জেরা করছে পুলিশ।

ঘটনার পর কর্নাটকে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রীর সভাস্থল এবং যাতায়াতের রুটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে (PM Modi) ।

এদিকে এদিন কর্নাটকের সভা থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির সাম্প্রতিক সাফল্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, “অসমে টানা তিনবার এনডিএ সরকার গঠন করেছে। বাংলায় প্রথমবার বিজেপি এত বড় আশীর্বাদ পেয়েছে। গুজরাটেও পঞ্চায়েতে দারুণ ফল করেছে বিজেপি। নতুন ইতিহাস তৈরি হচ্ছে।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts