রাত পোহালেই রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্য জুড়ে হাজার হাজার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে (Bengal Election)। এবারের নির্বাচন অন্যবারের তুলনায় অনেকটাই আলাদা, কারণ ভোট ঘোষণার অনেক আগেই রাজ্যে পৌঁছে গিয়েছিল কেন্দ্রীয় বাহিনী।
২৩ এপ্রিল প্রথম দফায় ১৬টি জেলার ১৫২টি আসনে ভোট হবে (Bengal Election)। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর জেলাকে আলাদা করে দুটি করে পুলিশ জেলায় ভাগ করা হয়েছে, যাতে নিরাপত্তা আরও শক্ত করা যায়। সেই অনুযায়ী বাহিনী মোতায়েন করা হয়েছে বিভিন্ন এলাকায়।
প্রথম দফার ভোটে (Bengal Election) মোট ২ হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে বলে জানিয়েছে কমিশন। পাশাপাশি প্রায় ৪০ হাজারের বেশি পুলিশ কর্মী দায়িত্বে থাকবেন। এর মধ্যে রয়েছেন ইনস্পেক্টর, সাব ইনস্পেক্টর এবং কনস্টেবল পদমর্যাদার বিপুল সংখ্যক কর্মী। নাকা চেকিং থেকে টহল—সব দিকেই কড়া নজরদারি চালানো হচ্ছে।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং ইসলামপুর এলাকায় বিপুল সংখ্যক বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতিটি জেলায় ভোটগ্রহণ কেন্দ্র ও বুথে নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে কোনও অশান্তির ঘটনা না ঘটে (Bengal Election)।
নির্বাচন কমিশনের লক্ষ্য একটাই, সম্পূর্ণ হিংসামুক্ত ও স্বচ্ছ নির্বাচন। তাই আগেভাগেই এই কড়া প্রস্তুতি। ভোটের দিন যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন নজর প্রথম দফার ভোট কতটা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।











