Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • হোটেলে বৈঠক! নির্বাচনের আগে বড় অভিযোগ তৃণমূলের
জেলা

হোটেলে বৈঠক! নির্বাচনের আগে বড় অভিযোগ তৃণমূলের

diamond viral video
Email :3

ভোটের আগে নতুন করে বিতর্কে জড়াল ডায়মন্ড হারবার (Diamond Harbour) সাব ডিভিশনের এক পুলিশ পর্যবেক্ষককে ঘিরে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ওই পুলিশ আধিকারিক গোপনে বিজেপি প্রার্থীর সঙ্গে বৈঠক করেছেন। এই অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

তৃণমূলের দাবি, নিয়ম ভেঙে আলিপুরের সরকারি আবাসনের বদলে ডায়মন্ড হারবারের (Diamond Harbour) একটি হোটেলে ওঠেন ওই পুলিশ পর্যবেক্ষক। সেখানেই মগরাহাট পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরসুন্দর ঘোষের সঙ্গে তাঁর বৈঠক হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রমাণ হিসেবে একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ করেছে শাসক দল। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে ওই পুলিশ আধিকারিক হোটেলে ঢুকছেন, তারপরই সেখানে প্রবেশ করছেন বিজেপি প্রার্থী (Diamond Harbour)।
এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। দলের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে অভিযোগ জানিয়েছে। মন্ত্রী শশী পাঁজা বলেন, এই ধরনের ঘটনা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে।

ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী পান্নালাল হালদারও এই ইস্যুতে সরব হয়েছেন (Diamond Harbour)। তাঁর অভিযোগ, পুলিশ পর্যবেক্ষকদের ব্যবহার করে বিরোধীদের সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে। তবে তিনি জানান, তৃণমূল কোনও ভয় পায় না এবং গণতান্ত্রিক পদ্ধতিতেই তারা লড়াই চালিয়ে যাবে। মানুষের সমর্থন তাদের সঙ্গে রয়েছে বলেও দাবি করেন তিনি।
এই অভিযোগের পরেও এখনও পর্যন্ত বিজেপি বা নির্বাচন কমিশনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। ভোটের আগে এই ঘটনা ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts