Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভোটের দিনেই মোদীর বিস্ফোরক দাবি! “সব রেকর্ড ভাঙছে ভোট”, তৃণমূলকে সরাসরি চ্যালেঞ্জ
জেলা

ভোটের দিনেই মোদীর বিস্ফোরক দাবি! “সব রেকর্ড ভাঙছে ভোট”, তৃণমূলকে সরাসরি চ্যালেঞ্জ

pm modi in bengal
Email :3

রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ চলার মাঝেই প্রচারে এসে বড় মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। নদিয়ার কৃষ্ণনগর থেকে তিনি দাবি করেন, এ বার ভোটদানে সব রেকর্ড ভেঙে যাচ্ছে। তাঁর কথায়, এর মধ্যেই পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত দেখা যাচ্ছে। মোদী (PM Modi) বলেন, তিনি যতটা খবর পেয়েছেন, তাতে ভোটের হার অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়ে যাচ্ছে এবং বাংলায় পরিবর্তনের হাওয়া বইছে।

তিনি আরও বলেন, গত পঞ্চাশ বছরে এই প্রথম এমন নির্বাচন হচ্ছে, যেখানে হিংসা অনেকটাই কমেছে। আগে নিয়মিত অশান্তি ও গুন্ডারাজের অভিযোগ উঠত বলেও মন্তব্য করেন তিনি। শান্তিপূর্ণ ভোট করানোর জন্য নির্বাচন কমিশন এবং প্রশাসনিক কর্মীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, “ভয় কাটিয়ে মানুষ ভরসা নিয়ে ভোট দিচ্ছে (PM Modi)।”

এখানেই থেমে না থেকে তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলেন, বহু জায়গায় তারা খাতাই খুলতে পারবে না। তাঁর দাবি, বাংলায় রাজনৈতিক পালাবদল সময়ের অপেক্ষা। তিনি বলেন, এই নির্বাচন কোনও ব্যক্তি বা দলের নয়, সাধারণ মানুষই এই লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন।

এ দিন রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই বুথে বুথে ভোটারদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। নির্বাচন কমিশনের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। উত্তরবঙ্গের সমস্ত জেলা, জঙ্গলমহল, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলাতেও এই দফায় ভোটগ্রহণ চলছে।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts