বিশ্বকাপের (Fifa World Cup) গ্রুপ পর্ব শেষ হতে না হতেই জমে উঠেছে পরের পর্বের অঙ্ক। একদিকে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে শেষ ষোলোর পথে অনেকটাই এগিয়ে গেল বেলজিয়াম। অন্যদিকে মিশরের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে শেষ মুহূর্ত পর্যন্ত লড়েও জয় পেল না ইরান। পেনাল্টি মিস, শেষ মুহূর্তের গোল বাতিল এবং মাঠের বাইরের বিতর্ক—সব মিলিয়ে এই ম্যাচ ঘিরে তৈরি হয়েছে তীব্র চর্চা।
গ্রুপের (Fifa World Cup) শেষ ম্যাচে শুরুতেই এগিয়ে যায় মিশর। ম্যাচের পঞ্চম মিনিটেই গোল করে তারা। তবে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি ইরান। একাদশ মিনিটে পেনাল্টি পায় তারা। দলের সবচেয়ে ভরসাযোগ্য ফুটবলার মেহেদি তারেমি শট নিলেও দুর্দান্ত সেভ করে মিশরের গোলরক্ষক সেই সুযোগ নষ্ট করে দেন।
পেনাল্টি মিসের ধাক্কা কাটিয়ে মাত্র তিন মিনিটের মধ্যেই সমতা ফেরায় ইরান। কঠিন কোণ থেকে দুর্দান্ত গোল করে ম্যাচে নতুন উত্তেজনা ফিরিয়ে আনেন রামিন রেজাইন (Fifa World Cup)।
এরপর ম্যাচ (Fifa World Cup) গড়ায় শেষ মুহূর্তে। নির্ধারিত সময় পেরিয়ে যোগ করা সময়ের তিরানব্বই মিনিটে ইরান বল জালে জড়িয়ে ফেলে। গোটা দল যখন জয়ের আনন্দে মেতে উঠেছে, তখন ভিডিও সহকারী রেফারির সাহায্যে গোল বাতিল করেন ম্যাচের রেফারি। অফসাইডের কারণে সেই গোল স্বীকৃতি পায়নি। মুহূর্তের মধ্যে আনন্দ বদলে যায় হতাশায়। শেষ পর্যন্ত এক-এক গোলে ড্র করেই মাঠ ছাড়তে হয় ইরানকে।
এই ফলের ফলে পাঁচ পয়েন্ট নিয়ে পরের পর্বে পৌঁছে যায় মিশর। সেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অন্যদিকে তিন পয়েন্ট নিয়ে এখনও অন্য ম্যাচের ফলের অপেক্ষায় থাকতে হচ্ছে ইরানকে। একই সঙ্গে এই ড্রয়ের ফলে অন্য গ্রুপ থেকে সেনেগালেরও পরের পর্বে ওঠা নিশ্চিত হয়েছে (Fifa World Cup)।
ম্যাচের বাইরেও তৈরি হয় বড় বিতর্ক। স্টেডিয়ামে সমকামিতার প্রতীক রামধনু পতাকা নিয়ে প্রবেশের অনুমতি দেয় আন্তর্জাতিক ফুটবল সংস্থা। এই সিদ্ধান্তের বিরোধিতা করে ইরান ও মিশর। দুই দেশের দাবি ছিল, এই বিষয়টি তাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে মেলে না। তারা অনুষ্ঠান বাতিলের আবেদন জানালেও সেই আবেদন গ্রহণ করা হয়নি। ফলে বহু দর্শক রামধনু পতাকা নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করেন এবং নতুন করে বিতর্ক শুরু হয়।
অন্য ম্যাচে বেলজিয়াম দাপটের সঙ্গে পাঁচ-এক গোলে হারায় নিউজিল্যান্ডকে। জোড়া গোল করেন লিয়ান্দ্রো ত্রোসার্দ। এছাড়া গোল করেন কেভিন দে ব্রুইনে, রোমেলু লুকাকু এবং অ্যালেক্সিস সালেমেকার্স। পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান দখল করে বেলজিয়াম পরের পর্বে জায়গা নিশ্চিত করেছে।
গ্রুপ পর্ব শেষ হওয়ার পর বিশ্বকাপের পরের পর্বের একাধিক ম্যাচের ছবিও স্পষ্ট হয়ে গিয়েছে। এখন নজর নকআউট পর্বে, যেখানে প্রতিটি ম্যাচই হবে বাঁচা-মরার লড়াই।













