Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • আদালতে নাটকীয় মোড়! সুমিত রায়কে এখনই গ্রেফতার করা যাবে না, জানাল সুপ্রিম কোর্ট
দেশ

আদালতে নাটকীয় মোড়! সুমিত রায়কে এখনই গ্রেফতার করা যাবে না, জানাল সুপ্রিম কোর্ট

sumit roy
Email :7

শালবনীর জমি কেলেঙ্কারি মামলায় বড় স্বস্তি পেলেন সুমিত রায় (Sumit Roy)। তাঁর গ্রেফতারিতে আপাতত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। তবে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে এবং তদন্তকারী সংস্থার ডাকে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে হবে বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

আদালতের নির্দেশ অনুযায়ী, সুমিত রায় (Sumit Roy) সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত থাকবেন। তাঁর সঙ্গে একজন আইনজীবী থাকতে পারবেন। এই সময়ের মধ্যে তাঁকে জেরা করা গেলেও গ্রেফতার করা যাবে না।

সুমিত রায়ের (Sumit Roy) আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন আদালতে দাবি করেন, রাজ্যে সরকার পরিবর্তনের পরই তাঁর মক্কেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তাঁর অভিযোগ, এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

অন্যদিকে, রাজ্য সরকারের পক্ষে সওয়াল করতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, বহু বছর আগে অভিযোগ উঠলেও তৎকালীন সরকার সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। তিনি আরও দাবি করেন, তদন্তকারী সংস্থা সুমিতকে গ্রেফতার করতে গেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছিলেন। তাঁর বক্তব্য, অতীতেও বিভিন্ন তদন্তে এমন হস্তক্ষেপ হয়েছে এবং বিষয়টি আদালতের নজরে আনা প্রয়োজন।

তুষার মেহতার এই মন্তব্যের বিরোধিতা করেন সুমিত রায়ের আইনজীবী। তিনি বলেন, আদালতে রাজনৈতিক বক্তব্য তুলে ধরা হয়েছে, যার সঙ্গে মামলার মূল বিষয়ে কোনও সম্পর্ক নেই।

শালবনীর জমি কেলেঙ্কারি মামলাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তী নির্দেশের ফলে আপাতত গ্রেফতারির আশঙ্কা না থাকলেও তদন্তে সহযোগিতা করা সুমিত রায়ের জন্য বাধ্যতামূলক থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts