Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • অসমের বন্যা কেড়ে নিল শান্তি! লাইভে বিস্ফোরক আবেগ দেবলীনার, কাঁদলেন হাজারো অনুরাগী
দেশ

অসমের বন্যা কেড়ে নিল শান্তি! লাইভে বিস্ফোরক আবেগ দেবলীনার, কাঁদলেন হাজারো অনুরাগী

assam flood
Email :5

অসমের ভয়াবহ (Assam Flood) বন্যা পরিস্থিতি আরও উদ্বেগ বাড়াচ্ছে। একের পর এক এলাকা জলের তলায় চলে যাওয়ায় অসহায় হয়ে পড়েছেন বহু মানুষ। এই বিপর্যয়ের মধ্যেই আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। সামাজিক মাধ্যমে সরাসরি এসে তিনি জানালেন, তাঁর মা, দিদিমা এবং পরিবারের আরও কয়েকজন সদস্য এখনও বন্যাকবলিত এলাকায় আটকে রয়েছেন। তাঁদের নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে অভিনেত্রীর।

লাইভে কথা বলতে গিয়েই চোখের জল ধরে রাখতে পারেননি দেবলীনা। তিনি জানান, অসমের (Assam Flood) শিবসাগর এবং নজিরাতেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। সেই জায়গার সঙ্গে তাঁর জীবনের অসংখ্য স্মৃতি জড়িয়ে রয়েছে। কিন্তু আজ সেই পরিচিত জায়গাই ভয়াবহ বন্যার কবলে। তাঁর মা এখনও নজিরাতে আটকে রয়েছেন। যদিও তাঁদের পুরনো বাড়ি পুরোপুরি জলের তলায় যায়নি, তবু পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ (Assam Flood) ।

অভিনেত্রী জানান, তাঁর দিদিমা এবং পিসির বাড়ি সম্পূর্ণ জলের নিচে চলে গিয়েছে। প্রায় সবকিছুই নষ্ট হয়ে গিয়েছে। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, পরিবারের মানুষের নিরাপত্তা নিয়েই এখন সবচেয়ে বেশি চিন্তায় রয়েছেন। কীভাবে তাঁদের নিরাপদ জায়গায় ফিরিয়ে আনা যাবে, সেটাই এখন তাঁর একমাত্র ভাবনা।

নিজের পরিবারের এই কঠিন পরিস্থিতির মধ্যেও বন্যাদুর্গতদের (Assam Flood) পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন দেবলীনা। সামাজিক মাধ্যমে তিনি ত্রাণের জন্য সাহায্যের আহ্বান জানিয়েছেন। তাঁর এই ভিডিও প্রকাশ্যে আসতেই অনুরাগীরা অভিনেত্রীর পরিবারের দ্রুত নিরাপদে ফেরার প্রার্থনা করেছেন।

এদিকে অসমের বন্যা পরিস্থিতি ক্রমেই আরও ভয়াবহ হয়ে উঠছে। মৃতের সংখ্যাও বাড়ছে। দুর্গতদের সাহায্যে এগিয়ে এসেছে বিভিন্ন সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিরা। রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানি একুশ কোটি টাকা অনুদান দিয়েছেন। এই তথ্য জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পাশাপাশি গায়ক গুরু রানধাওয়াও পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য করেছেন বন্যাদুর্গতদের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts