Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • সরকারি দফতরে দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ! শক্তিশালী করা হল দুর্নীতি দমন শাখা
রাজ্য

সরকারি দফতরে দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ! শক্তিশালী করা হল দুর্নীতি দমন শাখা

nabanna 1
Email :4

রাজ্যের দুর্নীতি দমন শাখাকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ করল নবান্ন (Nabanna)। একসঙ্গে তিন জন অভিজ্ঞ আইপিএস আধিকারিক এবং আরও ষোলো জন পুলিশ আধিকারিককে এই শাখায় নিয়োগ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে তাঁদের নতুন দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে (Nabanna)।

নতুন দায়িত্ব পাওয়া তিন আইপিএস আধিকারিক হলেন মুরলিধর শর্মা, আকাশ মাঘারিয়া এবং কামনাশিস সেন। এছাড়া নবনিযুক্ত ষোলো জন আধিকারিকের মধ্যে বেশিরভাগই উপ-পরিদর্শক পদমর্যাদার। তাঁদের মধ্যে বিশ্বজিৎ পাত্র, দীপঙ্কর সরকার, সৌমেন বিশ্বাস এবং সঞ্জয় কুমার মণ্ডলের নামও রয়েছে (Nabanna)।

রাজ্যের দুর্নীতি দমন শাখা সরকারি কর্মচারী এবং সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত করে (Nabanna)। অতীতে বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই সব অভিযোগের তদন্তে আরও গতি আনতেই এই শাখাকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর।

সরকারের আশা, নতুন করে এই শাখাকে সাজানোর ফলে তদন্তের কাজ আরও দ্রুত এগোবে এবং অভিযোগের নিষ্পত্তিতেও গতি আসবে। একই সঙ্গে সরকারি দফতরে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর ক্ষেত্রেও এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে (Nabanna)।

এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে সরকার। সরকারি কাজে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছিলেন। সেই ঘোষণার পরই দুর্নীতি দমন শাখায় এই বড়সড় নিয়োগ প্রশাসনিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts