Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • ভারতের সীমান্তে চিনের বড় সামরিক চাল! একসঙ্গে ১২টি স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে উদ্বেগ
বিদেশ

ভারতের সীমান্তে চিনের বড় সামরিক চাল! একসঙ্গে ১২টি স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে উদ্বেগ

china fighter jet edit
Email :4

বেসরকারি সংস্থার প্রকাশিত উপগ্রহ চিত্র ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সেই ছবিতে দেখা গিয়েছে, ভারতের উত্তর সীমান্তের কাছে চিন তাদের দুটি বিমানঘাঁটিতে মোট ১২টি অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমান (China Fighter Jet) মোতায়েন করেছে। লাদাখ এবং অরুণাচল প্রদেশের সীমান্তের কাছাকাছি এই যুদ্ধবিমান মোতায়েন হওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এটি নিয়মিত সামরিক মোতায়েন, মহড়া নাকি শক্তি প্রদর্শনের অংশ, তা নিয়ে এখনও কোনও সরকারি ব্যাখ্যা সামনে আসেনি।

উপগ্রহ চিত্র অনুযায়ী, জিনজিয়াংয়ের হোটান বিমানঘাঁটিতে আটটি যুদ্ধবিমান (China Fighter Jet) রাখা হয়েছে। এই ঘাঁটি উত্তর লাদাখের ভারতীয় সামরিক অবস্থানের তুলনামূলক কাছাকাছি এলাকায় অবস্থিত। অন্য একটি ছবিতে তিব্বতের ডামসুং বিমানঘাঁটিতে আরও চারটি একই ধরনের যুদ্ধবিমান দেখা গিয়েছে। এই ঘাঁটিও অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তের কাছাকাছি।

দুই পৃথক উপগ্রহ চিত্রে দুই সপ্তাহের ব্যবধানে মোট ১২টি স্টেলথ যুদ্ধবিমান (China Fighter Jet) মোতায়েনের তথ্য সামনে এসেছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, ভারতের সীমান্তের এত কাছাকাছি একসঙ্গে এত সংখ্যক এই ধরনের যুদ্ধবিমান মোতায়েনের ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এই যুদ্ধবিমানের অন্যতম বৈশিষ্ট্য হল, বিশেষ নকশার কারণে তা সহজে রাডারে ধরা পড়ে না। সেই কারণেই এটিকে অত্যাধুনিক যুদ্ধবিমান হিসেবে ধরা হয়। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই ধরনের যুদ্ধবিমান সীমান্তে মোতায়েন হলে পরিস্থিতির উপর নজর রাখা এবং দ্রুত প্রতিক্রিয়া জানানো আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

তবে এই উপগ্রহ চিত্র বা চিনের মোতায়েন নিয়ে এখনও পর্যন্ত ভারতের প্রতিরক্ষা মন্ত্রক কিংবা ভারতীয় সেনার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts