Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ‘চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না’! বিধানসভায় বিস্ফোরক বক্তব্যে উত্তাল রাজনীতি
রাজ্য

‘চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না’! বিধানসভায় বিস্ফোরক বক্তব্যে উত্তাল রাজনীতি

cm suvendu Adhikari and Abhishek Banerjee
Email :5

সেবাশ্রয় প্রকল্পকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে। শনিবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন। তাঁর বক্তব্যে সেবাশ্রয় শিবির নিয়ে একাধিক গুরুতর অভিযোগ ওঠে। তবে এই সমস্ত অভিযোগের সত্যতা এখনও আদালত বা তদন্তকারী সংস্থার মাধ্যমে প্রমাণিত হয়নি।

বিধানসভায় মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari) দাবি করেন, সেবাশ্রয় প্রকল্পের নামে বিভিন্ন অনিয়ম হয়েছে। তাঁর অভিযোগ, সরকারি হাসপাতালের চিকিৎসক, চিকিৎসা সরঞ্জাম এবং অন্যান্য পরিষেবা নিয়ম বহির্ভূতভাবে ব্যবহার করা হয়েছে। তিনি আরও দাবি করেন, বিভিন্ন থানায় এই প্রকল্প নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে। পাশাপাশি তদন্তে বাজেয়াপ্ত হওয়া চিকিৎসা সরঞ্জাম ও মেয়াদোত্তীর্ণ ওষুধের কথাও উল্লেখ করেন।

শুভেন্দু (CM Suvendu Adhikari) অধিকারী বলেন, এই ঘটনায় সিআইডি, এসটিএফ, পুলিশ এবং চিকিৎসা বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত চলছে। তাঁর দাবি, যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তদন্তে দোষ প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একজন চিকিৎসকের লেখা অভিযোগপত্রের কথাও তুলে ধরেন এবং চিকিৎসার পর গুরুতর শারীরিক ক্ষতির অভিযোগ রয়েছে এমন কয়েকজনের ছবিও প্রদর্শন করেন বলে দাবি করেন।

উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে ডায়মন্ড হারবার এলাকায় সেবাশ্রয় শিবিরের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। বহু মানুষ সেখানে চিকিৎসা করিয়েছেন। সম্প্রতি এই প্রকল্প নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। শুক্রবার বিধানসভায় বিষয়টি উত্থাপন করেন ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পণ্ডা। তিনি অভিযোগ করেন, চিকিৎসা শিবিরকে ঘিরে অনিয়ম, সরকারি সম্পদের অপব্যবহার এবং রোগীদের ক্ষতির মতো একাধিক বিষয় সামনে এসেছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই শনিবার বিধানসভায় সরকারিভাবে বক্তব্য দেন মুখ্যমন্ত্রী।

সেবাশ্রয় সংক্রান্ত সমস্ত অভিযোগ বর্তমানে তদন্তাধীন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলির সত্যতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts