Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • সরকারি কর্মীদের জন্য বড় সুখবর! অবশেষে গঠিত সপ্তম বেতন কমিশন, কত বাড়বে বেতন জানেন?
রাজ্য

সরকারি কর্মীদের জন্য বড় সুখবর! অবশেষে গঠিত সপ্তম বেতন কমিশন, কত বাড়বে বেতন জানেন?

nabanna 1
Email :2

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। অবশেষে গঠন করা হল সপ্তম বেতন কমিশন (7th Pay Commission)। বুধবার অর্থ দফতরের তরফে এই কমিশন গঠনের সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর ফলে সরকারি কর্মীদের বেতন, মহার্ঘ্য ভাতা, বিভিন্ন ভাতা এবং অবসর-পরবর্তী সুযোগ-সুবিধি নতুন করে পর্যালোচনা করা হবে।

সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমান বেতন কাঠামো এবং মহার্ঘ্য ভাতার ব্যবস্থা খতিয়ে দেখে নতুন সুপারিশ করা হবে। পাশাপাশি বাড়িভাড়া ভাতা, যাতায়াত ভাতা, চিকিৎসা সংক্রান্ত সুবিধা এবং অন্যান্য আর্থিক সুযোগ-সুবিধিও পর্যালোচনার আওতায় থাকবে। পেনশন ও অবসরকালীন সুবিধাগুলিও নতুন করে বিবেচনা করা হবে (7th Pay Commission)।

বর্তমানে রাজ্যের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বেতন পান। সপ্তম বেতন কমিশন কার্যকর হলে কেন্দ্র ও রাজ্যের বেতনের ব্যবধান অনেকটাই কমে আসবে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে বিভিন্ন ভাতার পরিমাণও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে (7th Pay Commission)।

সপ্তম বেতন কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল ফিটমেন্ট ফ্যাক্টর। এই ব্যবস্থার মাধ্যমে মূল বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, কোনও কর্মীর বর্তমান মূল বেতন যদি বিশ হাজার টাকা হয়, তবে নতুন হিসাব অনুযায়ী সেই মূল বেতন প্রায় একান্ন হাজার চারশো টাকায় পৌঁছাতে পারে। একই সঙ্গে মহার্ঘ্য ভাতার হারও নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে পুনর্নির্ধারণ করা হবে।

ভোটের আগে সরকারি কর্মীদের জন্য নতুন বেতন কমিশন গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতিই এবার বাস্তবায়নের পথে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। ফলে কয়েক লক্ষ সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts