Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ২৫ জুলাই বিধানসভায় বিস্ফোরক রিপোর্ট! দুর্নীতিতে নাম জড়ালেই তদন্তের হুঁশিয়ারি
রাজ্য

২৫ জুলাই বিধানসভায় বিস্ফোরক রিপোর্ট! দুর্নীতিতে নাম জড়ালেই তদন্তের হুঁশিয়ারি

Email :4

বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) ঘোষণা করলেন, আগামী ২৫ জুলাই ক্যাগ রিপোর্ট পেশ করা হবে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, দুর্নীতিতে যারই নাম উঠুক না কেন, তদন্ত হবেই।

মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari) বলেন, “২৫ জুলাই ক্যাগ রিপোর্ট বিধানসভায় পেশ হবে। পরবর্তী অধিবেশনে সেই রিপোর্ট নিয়ে আলোচনা হবে এবং সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। যেখানে দুর্নীতি রয়েছে, ক্যাগ তা চিহ্নিত করবে। তিনি মুখ্যমন্ত্রী হোন, মন্ত্রী হোন বা যত বড় নেতা হোন, প্রয়োজনে রাজ্যপালের কাছে এফআইআরের সুপারিশ করা হবে।”

তিনি(CM Suvendu Adhikari) আমফান পরবর্তী দুর্নীতির প্রসঙ্গও তোলেন। শুভেন্দুর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমফানের সময় দুই দফায় ৩ হাজার ৭৫০ কোটি টাকা দিয়েছিলেন। কিন্তু সেই ত্রাণ বণ্টনে বড় ধরনের দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ ওঠে।

মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari) বলেন, “আমফান দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল। তার ভিত্তিতে বিশেষ ক্যাগ তদন্ত হয়। কিন্তু সেই রিপোর্ট প্রকাশ করা হয়নি, বিধানসভাতেও পেশ করা হয়নি। রিপোর্টে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ ছিল, তা-ও করা হয়নি।”

তিনি আরও জানান, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে ইউসিসি নিয়ে একটি কমিটি কাজ করছে। সেই প্রক্রিয়া শেষ হলে রিপোর্ট আসবে এবং বিশেষ অধিবেশন ডেকে ক্যাগ রিপোর্ট ও আমফান দুর্নীতি নিয়ে আলোচনা করার সুপারিশ করা হবে।

বিধানসভায় শুভেন্দু বলেন, “যারা গতকাল বড় বড় ভাষণ দিয়েছেন, এবার তাদের মুখোশ খোলার সময় এসেছে।”

তিনি আরও অভিযোগ করেন, আগের সরকার মানবাধিকার কমিশন, মহিলা কমিশন, শিশু রক্ষা কমিশন, এসসি-এসটি-ওবিসি-সংখ্যালঘু কমিশন এবং তথ্য কমিশন-সহ একাধিক সাংবিধানিক সংস্থাকে অচল করে রেখেছিল।

মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী ১ আগস্ট থেকে এই সমস্ত কমিশন আবার সচল হবে। তিনি বলেন, “সব কমিশন অভিযোগ নিতে বাধ্য হবে এবং অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিতেও বাধ্য হবে।”

এই প্রসঙ্গে কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ কটাক্ষ করে প্রশ্ন তোলেন, “ক্যাগ রিপোর্টে যদি বালিশ শিবিরের কারও নাম থাকে, তাহলে কি ব্যবস্থা নেওয়া হবে?”

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে এগোচ্ছে বিজেপি সরকার বলে দাবি করেছে মুখ্যমন্ত্রী। এখন নজর ২৫ জুলাইয়ের ক্যাগ রিপোর্টে, যেখানে কোন কোন দুর্নীতির তথ্য সামনে আসে এবং সরকার কী পদক্ষেপ নেয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts