Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • হাওড়া স্টেশনে শেষ দেখা গেল, তারপর আর খোঁজ নেই! নিখোঁজ কিশোরী শুটারকে ঘিরে বাড়ছে রহস্য
জেলা

হাওড়া স্টেশনে শেষ দেখা গেল, তারপর আর খোঁজ নেই! নিখোঁজ কিশোরী শুটারকে ঘিরে বাড়ছে রহস্য

shooter missing edit
Email :4

হাওড়ার প্রতিভাবান জাতীয় স্তরের রাইফেল শুটার দময়ন্তী সেন (Damayanti Sen Missing) রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। পরিবারের দাবি, প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। তারপর আর বাড়ি ফেরেননি। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও তাঁর কোনও সন্ধান না মেলায় হাওড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দময়ন্তীর (Damayanti Sen Missing) বয়স পনেরো বছর। তিনি মধ্য হাওড়ার উমাচরণ ভট্টাচার্য লেনের বাসিন্দা। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানা যায়, বৃহস্পতিবার হাওড়া স্টেশনের চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি এলাকায় দময়ন্তীকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। এরপর তিনি কোথায় গিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। সেই সূত্র ধরেই তদন্ত এগোচ্ছে।

পরিবার জানিয়েছে, দময়ন্তী (Damayanti Sen Missing) জাতীয় স্তরের রাইফেল শুটার। সম্প্রতি জাতীয় দলের ট্রায়ালের সুযোগও পেয়েছিলেন। প্রতিদিন নিয়ম করে অনুশীলন করতেন। বুধবার রাতে পরদিনের অনুশীলনের কথা ভেবে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলেন। বাড়িতে কোনও অশান্তি বা সমস্যা ছিল না বলেও পরিবারের দাবি। তাই হঠাৎ তাঁর নিখোঁজ হয়ে যাওয়ায় উদ্বেগ আরও বেড়েছে।

মেয়ের খোঁজে (Damayanti Sen Missing) পরিবারের সদস্যরা সমাজমাধ্যমেও আবেদন জানিয়েছেন। পুলিশ বিভিন্ন দিক খতিয়ে দেখছে এবং দ্রুত দময়ন্তীর সন্ধান মিলবে বলেই আশা প্রকাশ করেছে পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts