Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ‘পশ্চিমবঙ্গের কিছু জেলা যেন বাংলাদেশ!’ খুঁটিপুজোর মঞ্চ থেকে শমীকের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
রাজ্য

‘পশ্চিমবঙ্গের কিছু জেলা যেন বাংলাদেশ!’ খুঁটিপুজোর মঞ্চ থেকে শমীকের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়

samik edit (1)
Email :4

রথযাত্রার দিন কলেজ স্কোয়ারে দুর্গাপুজোর খুঁটিপুজোয় উপস্থিত হয়ে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) পশ্চিমবঙ্গে মৌলবাদের প্রসঙ্গ তুলে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর দাবি, রাজ্যের কিছু জেলার পরিস্থিতি দেখে বাংলাদেশের কথা মনে পড়ে। বিভিন্ন জায়গায় ধর্মীয় আচার পালনে বাধা দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, এমন পরিস্থিতি স্বাধীন ভারতে উদ্বেগের।

শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) অভিযোগ, কোথাও কোথাও বলা হচ্ছে প্রদীপ জ্বালানো যাবে, কিন্তু শাঁখ বাজানো যাবে না। আবার মরদেহের সৎকার করা গেলেও ‘হরিবোল’ ধ্বনি দেওয়া যাবে না বলেও অভিযোগ উঠছে। তাঁর দাবি, এ ধরনের ঘটনা রাজ্যের সামাজিক পরিবেশের জন্য উদ্বেগজনক।

তিনি (Samik Bhattacharya) আরও বলেন, বাংলাদেশে দুর্গাপুজোর সময় প্রতিমা ভাঙচুর, ধর্মীয় অনুষ্ঠানে বাধা এবং উচ্চস্বরে সংগীত বাজানোর মতো ঘটনা ঘটে। একই ধরনের প্রবণতা পশ্চিমবঙ্গের কিছু এলাকাতেও দেখা যাচ্ছে বলে তাঁর অভিযোগ। মুর্শিদাবাদে প্রতিমাশিল্পী হরগোবিন্দ দাস ও চন্দন দাসের হত্যার ঘটনাও তিনি উল্লেখ করেন।

দুর্গাপুজো নিয়ে তৃণমূল সরকারকেও কটাক্ষ করেন শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, দুর্গাপুজো শুধুই একটি উৎসব নয়, এটি ধর্মীয় আচার ও বিশ্বাসের সঙ্গে জড়িত একটি পুজো। তিনি বলেন, একসময় পুজোর পরিবর্তে ‘উৎসব’ শব্দটি বেশি ব্যবহার করা হত। কিন্তু দুর্গাপুজোর মূল পরিচয় ও ঐতিহ্য অক্ষুণ্ণ রাখা প্রয়োজন (Samik Bhattacharya)।

এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথাও স্মরণ করেন শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, পূর্ব পাকিস্তানে হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একাই সরব হয়েছিলেন। সেই ইতিহাস স্মরণ করে বর্তমান পরিস্থিতিতেও সমাজকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts