মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা বেড়েছে। ইরানের একাধিক বন্দর শহরে (Iran War) হামলা চালানোর পর এবার সেই সামরিক অভিযানের বিষয়ে মার্কিন কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পদক্ষেপের পর আন্তর্জাতিক মহলে নতুন করে পরিস্থিতি কোন দিকে এগোয়, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।
ইরানের সংবাদমাধ্যমের দাবি (Iran War), মঙ্গলবার বন্দর আব্বাস ও বুশেহর-সহ একাধিক গুরুত্বপূর্ণ বন্দর এলাকায় হামলা চালানো হয়েছে। বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে মাহশাহর এবং আবাদান শহরেও। তবে এই হামলায় এখনও পর্যন্ত হতাহতের কোনও সরকারি তথ্য প্রকাশ করা হয়নি।
আমেরিকার দাবি, হরমুজ প্রণালী এলাকায় ধারাবাহিক হামলা এবং শান্তি চুক্তি লঙ্ঘনের জবাব হিসেবেই এই সামরিক অভিযান চালানো হয়েছে। ওয়াশিংটনের বক্তব্য, আন্তর্জাতিক জলপথের নিরাপত্তা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে (Iran War)।
এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সামরিক অভিযান শুরুর কয়েক দিনের মধ্যেই মার্কিন কংগ্রেসে একটি আনুষ্ঠানিক নোটিস পাঠান প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তিনি জানান, মার্কিন নাগরিকদের নিরাপত্তা, জাতীয় স্বার্থ এবং বিদেশনীতি রক্ষার উদ্দেশ্যেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি তিনি বলেন, আমেরিকা এবং তার মিত্র দেশগুলির নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে মার্কিন সশস্ত্র বাহিনী (Iran War)।
এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশ। ইরানের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর গোটা বিশ্বের।












