Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • আদালতে তোলার আগেই তীর্থঙ্করের উপর ডিম বৃষ্টি! এবার কি নির্মল ঘোষের পালা?
রাজ্য

আদালতে তোলার আগেই তীর্থঙ্করের উপর ডিম বৃষ্টি! এবার কি নির্মল ঘোষের পালা?

nirmal ghosh and his son edit
Email :6

মাথার উপর একের পর এক অভিযোগ। দীর্ঘদিন ধরেই পুলিশের খোঁজে ছিলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ (Tirthankar Ghosh)। শেষ পর্যন্ত সোমবার ভোরে খড়দহ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এরপর আদালতে নিয়ে যাওয়ার সময় থানার বাইরে উত্তেজিত জনতার বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। পুলিশ লকআপ থেকে প্রিজন ভ্যানে তোলার সময় তীর্থঙ্করের (Tirthankar Ghosh) দিকে ডিম ছোড়া হয়। উপস্থিত অনেকেই ক্ষোভ প্রকাশ করে স্লোগান দিতে থাকেন। কেউ কেউ দাবি করেন, তীর্থঙ্করের পাশাপাশি নির্মল ঘোষের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।

তীর্থঙ্করের (Tirthankar Ghosh) গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই পানিহাটির একাধিক এলাকায় উৎসবের পরিবেশ তৈরি হয়। তাঁর বাড়ির সামনে ব্যান্ড বাজিয়ে নাচগান করেন কিছু মানুষ। অনেকের হাতেই ছিল ডিম। যদিও একাংশের দাবি, এই বিক্ষোভে সাধারণ মানুষ নয়, রাজনৈতিক দলের সমর্থকেরাই বেশি সক্রিয় ছিলেন। অন্যদিকে স্থানীয় বহু বাসিন্দার অভিযোগ, দীর্ঘদিন ধরে তোলাবাজি, জমি দখল ও নানা অভিযোগে এলাকার মানুষ ভুগেছেন। তাই তাঁরা চান, সমস্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত হোক এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্রে তীর্থঙ্করের (Tirthankar Ghosh) বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপির রত্না দেবনাথ এবং সিপিএমের কলতান দাশগুপ্ত। তীর্থঙ্করের গ্রেপ্তারের পর বিজেপি নেত্রী বলেন, এখন সকলের নজর নির্মল ঘোষের দিকে। অন্যদিকে সিপিএমের বক্তব্য, আইন তার নিজের পথেই চলুক। তবে কোনও অভিযুক্ত যেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে আইনের হাত থেকে রেহাই না পান, সেই দিকেও নজর রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts