Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • সাতসকালে ড্রেনে মিলল যুবকের দেহ! পাশে পড়ে ছিল বাইক, শান্তিপুরে রহস্য ঘিরে তীব্র চাঞ্চল্য
জেলা

সাতসকালে ড্রেনে মিলল যুবকের দেহ! পাশে পড়ে ছিল বাইক, শান্তিপুরে রহস্য ঘিরে তীব্র চাঞ্চল্য

deadbody
Email :6

রবিবার সকালে নদিয়ার শান্তিপুরের গোভাগার মোড় এলাকায় ড্রেন থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ (Deadbody) উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেহের পাশেই একটি মোটরবাইক পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের দাবি, মৃত যুবক এলাকার বাসিন্দা নন। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে কয়েকজন বাসিন্দা রাস্তার ধারে ড্রেনে একটি মোটরবাইক পড়ে থাকতে দেখেন। এরপর আরও কাছে গিয়ে তাঁরা ড্রেনের জলে মুখ নিচু অবস্থায় এক যুবকের দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গেই শান্তিপুর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে (Deadbody)।

পুলিশ মৃতদেহটি (Deadbody) উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি মোটরবাইকের নথিও খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণে যুবকের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। সব দিক খতিয়ে দেখেই তদন্ত এগোচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে (Deadbody)।

স্থানীয় এক বাসিন্দার কথায়, সকালে ঘুম থেকে উঠে ড্রেনের মধ্যে এক যুবকের দেহ দেখতে পাই। পাশে একটি বাইকও পড়ে ছিল। কীভাবে এই ঘটনা ঘটল, তা কেউ বুঝতে পারছে না। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়।

ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের অগ্রগতির উপরেই নির্ভর করছে মৃত্যুর প্রকৃত কারণ।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts