Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • স্বাস্থ্যমন্ত্রীর কাছে অভিযোগ, রাতেই অভিযান! কোটি টাকার ফ্ল্যাট প্রতারণায় গ্রেপ্তার অভিযুক্ত
রাজ্য

স্বাস্থ্যমন্ত্রীর কাছে অভিযোগ, রাতেই অভিযান! কোটি টাকার ফ্ল্যাট প্রতারণায় গ্রেপ্তার অভিযুক্ত

arrested 12
Email :4

নিউটাউন ও সল্টলেকে ফ্ল্যাট এবং জমি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বড় পদক্ষেপ করল পুলিশ (Arrested)। স্বাস্থ্যমন্ত্রীর কাছে অভিযোগ পৌঁছানোর পরেই শুরু হয় তৎপরতা। বুধবার রাতে আমহার্স্ট স্ট্রিট এলাকা থেকে অভিযুক্ত রবিন দত্তকে গ্রেপ্তার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

অভিযোগ, নিউটাউন ও সল্টলেকে ফ্ল্যাট এবং জমি পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল টাকা নিয়েছিলেন রবিন দত্ত (Arrested)। আশিস বিশ্বাস নামে এক ব্যক্তির কাছ থেকে সল্টলেকে জমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় চুয়ান্ন লক্ষ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে, সল্টলেকের বাসিন্দা সোনালি মুখোপাধ্যায়ের কাছ থেকেও নিউটাউনে ফ্ল্যাট ও জমি দেওয়ার আশ্বাস দিয়ে ষোলো লক্ষ টাকা নেওয়া হয়েছিল বলে দাবি। কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও কেউই জমি বা ফ্ল্যাট পাননি বলে অভিযোগ।

প্রতারিতদের দাবি, আগের সরকারের আমলেও অভিযুক্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু সেই সময় কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পরে রাজ্যের পরিবর্তিত পরিস্থিতিতে তাঁরা স্বাস্থ্যমন্ত্রী তথা বিধাননগরের বিধায়কের কাছে অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পরেই পুলিশ দ্রুত তদন্তে নামে এবং অভিযুক্তকে গ্রেপ্তার (Arrested) করা হয়।

পুলিশ এখন খতিয়ে দেখছে, এই প্রতারণার ঘটনায় রবিন দত্ত একাই জড়িত ছিলেন, নাকি এর পিছনে আরও বড় কোনও চক্র কাজ করেছে। তদন্তকারীরা আর্থিক লেনদেন, নথিপত্র এবং সম্ভাব্য সহযোগীদের ভূমিকা খতিয়ে দেখছেন। আরও কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts